পঞ্চগড়ে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৬

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ১০:৪৮ পিএম


পঞ্চগড়ে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৬
ছবি: আরটিভি

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের অমরখানা ইউনিয়নের ঠুটাপাখুরি এলাকায় ঘটনাটি ঘটে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঠুটাপাখুরি এলাকার প্রায় ১৪ একর জমি নিয়ে এক বছরের বেশি সময় ধরে স্থানীয় আব্দুল আজিজ এবং নাসির উদ্দিনের মধ্যে মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। বিরোধীয় জমিতে শনিবার সকালে নাসির উদ্দিন পক্ষ পরিবারের লোকজন নিয়ে হাল দিতে চেষ্টা করলে আব্দুল আজিজ পক্ষের লোকজনও জমিতে আসেন এবং বাধা দেন। দুই পক্ষের বাগবিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়।

বিজ্ঞাপন

আহতরা হলেন- আব্দুল আজিজ পক্ষের ঠুটাপাখুরি এলাকার আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম, সফিজউদ্দিন ও তার দুই ছেলে এনামুল হক ও এমদাদুল হক মিন্টু, সাতমেরা এলাকার এমাদাদুলের ছেলে ফজলুল হক লেলিন ও সোহাগসহ ছয়জন আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

আরও পড়ুন

অপর পক্ষের- নাসিরউদ্দিন, আব্দুল হালিম, আওয়াল ফাহিম, জাকির হোসেন আব্দুল হাইসহ ১০ জন আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে নাসিরউদ্দিন জাকির হোসেন এবং আব্দুল হাইকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, অমরখানা ইউনিয়নে জমি জমা নিয়ে সংঘর্ষের ঘটনায় ৯৯৯ জরুরি সেবায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা পঞ্চগড় ও রংপুরে চিকিৎসা নিচ্ছেন বলে জেনেছি। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission