কর্ণফুলী পেপার মিলসে ফের উৎপাদন শুরু

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ১০:৫৭ পিএম


কর্ণফুলী পেপার মিলসে ফের উৎপাদন শুরু
ফাইল ছবি

রাঙ্গামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত্ব কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) কারখানায় চারদিন সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে মিলে কাগজ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্।

তিনি বলেন, কারখানার কর্ণফুলী নদী সংলগ্ন ওয়াগ্গা পানি উত্তোলন পাম্প হাউজের কারিগরি সমস্যার কারণে বিগত চারদিন ধরে সাময়িকভাবে উৎপাদন বন্ধ ছিল। কেপিএম -এর কাগজ উৎপাদন করতে প্রচুর পানির প্রয়োজন, যার পুরাটাই কর্ণফুলী নদী হতে উত্তোলন করা হয়। শুষ্ক মৌসুম শুরু হওয়ায় বর্তমানে ভাটার সময়ে নদীর পানির স্তর অনেক নীচে নেমে যায়, এতে পর্যাপ্ত পানি উত্তোলন বাঁধাগ্রস্থ হয়। বর্তমানে পানির প্রবেশ পথ ম্যানুয়ালি খনন এবং বালু উত্তোলন পাইপ লাইন ব্যবহারের মাধ্যমে আরও গভীর করে শনিবার উৎপাদন সচল করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর জন্য বাংলাদেশ স্টেশনারী অফিস (বিএসও'র) এর মাধ্যমে নির্বাচন কমিশন কেপিএম হতে  ৯১৫ মেট্রিক  টন ব্রাউন, গোলাপি এবং সবুজ রংয়ের কাগজের চাহিদা দিয়েছিলেন। চাহিদার বিপরীতে এ পর্যন্ত কেপিএম থেকে ৫৩৭ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট ৩৭৮ মেট্রিক টন কাগজ আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরবরাহের সময়সীমা রয়েছে। পর্যায়ক্রমে সরবরাহ করা হবে তিনি উল্লেখ করেন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission