বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক, অতঃপর...

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৬:৩৮ পিএম


বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক, অতঃপর...
প্রতীকী ছবি

খুলনার পাইকগাছায় মাসের পর মাস বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। 

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে উপজেলার মেলেক পুরাইকাটী গ্রামে। বিয়ে না করায় অবশেষে প্রেমিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রেমিকা।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মেলেক পুরাইকাটী গ্রামের জাফর সরদারের ছেলে রমজান সরদার (২৬) প্রতিবেশী এক নারীর  সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে রমজান বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন সুমাইয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ভুক্তভোগী নারী জানান, এই সম্পর্কের ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর তিনি প্রেমিক রমজানকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। তবে রমজান বারবার আজ নয় কাল বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে গর্ভের সন্তান নষ্ট (অ্যাবরশন) করতে চাইলেও রমজান দ্রুতই বিয়ে করবেন বলে তাকে অ্যাবরশন করতে দেননি। কিন্তু শেষ পর্যন্ত রমজান বিয়েতে অস্বীকৃতি জানালে ওই নারী তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রমজান সরদার বলেন, আমার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, এটা সত্যি। তবে তার সঙ্গে কোনো ধরনের অনৈতিক সম্পর্ক ছিল না।

বিজ্ঞাপন

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission