আড়িয়াল খাঁ নদে ভাসছিল নিখোঁজ নারীর মরদেহ

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০৯:০৯ এএম


আড়িয়াল খান নদীতে ভাসছিল নিখোঁজ নারীর মরদেহ
আড়িয়াল খান নদীতে ভাসছিল নিখোঁজ নারীর মরদেহ।

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় হনুফা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হনুফা বেগম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আহমেদ বেপারীর মেয়ে এবং আনোয়ার বেপারীর স্ত্রী।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আড়িয়াল খা নদে একটি নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ বিষয়টি শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় হনুফা বেগমের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন

পরিবারের সদস্যরা জানান, সকালে পারিবারিক কলহের জেরে হনুফা বেগম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকেলে নদীতে লাশ ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।

বিজ্ঞাপন

শিবচর কলাতলা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, থানার কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধার শেষে পরিবারের সঙ্গে কথা বলে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission