টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরটিভি নিউজ

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০৮:৫২ পিএম


টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ফাইল ছবি

সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিলেট মহানগরীর ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা প্রশাখা কর্তনের জন্য বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবেনা বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বুধবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী।

আরও পড়ুন

এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, যতারীতি কাজ শেষ হলে উপরে উল্লেখিত এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission