ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

অসামাজিক কার্যকলাপের সময় নারীসহ আটক ৪২

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুর জিরানি বাজার এলাকায় একটি গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপে জড়িত ১৯ নারীসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আটকদের আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে গেস্ট হাউজটি থেকে ১৯ নারী ও ২৩ পুরুষকে আটক করা হয়।

আটকরা হলেন— গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের মৃত সচীন্দ্র নাথ বর্মনের ছেলে দিলীপ কুমার (৩৫), দিনাজপুর জেলার মোহনপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে মো. বাবু হোসেন (২৩), বরগুনা জেলার তালতলী থানার ছোট কাইজরা গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. ইলিয়াস (৩০)।

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ধপাপাড়া গ্রামের তোছির উদ্দিনের ছেলে আব্দুল বাকী (৩৫), ভোলা জেলার দৌলতখান উপজেলার ভবানীপুর গ্রামের মৃত সাজু বেপারী ছেলে মো. মনির হোসেন (৩৫), পঞ্চগড় জেলার বোদা উপজেলার জয়নন্দব গ্রামের শামসুল হকের ছেলে মো. ফরিদ হোসেন (৩১), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দিরালপুর গ্রামের সজল চন্দ্র সিংহের ছেলে সাজন চন্দ্র সিংহ (৩৬), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কাকরকান্দী উপজেলার মৃত আব্দুল হালিমের ছেলে মাসুদ রানা (৩৫), গাইবান্ধা জেলার সদর থানার মৃত আব্দুস সোবহানের ছেলে এরশাদুল মন্ডল (২৭), ফেনী জেলার সদর থানার সোনাপুর গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে মো. সোহাগ (৩২), গাজীপুর জেলার কাশিমপুর থানার লতিফুর এলাকার মাজেদা বেগমের ছেলে মাসুদ আহম্মেদ টুটুল (২৯), মাদারীপুর জেলার ডাসা থানার বালি গ্রামের চুন্নু সিকদারের ছেলে তাওহিদ ইসলাম (২৫), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার লতিফুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. ছানোয়ার হোসেন (৩৫), গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার ফেলামিনের পাগার গ্রামের মৃত মোক্তার আহমেদের ছেলে শাহাদাৎ হোসেন শাহীন, চাঁদপুর জেলার সদর থানার যাদনা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মোতালেব (৩৫), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার লতিফুর গ্রামের মোস্তফার ছেলে মো. রুবেল হোসেন (৩০), মাগুরা জেলার সদর থানার আলকদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. আল আমিন (৩৫), ফরিদপুর জেলার বাবুফদিয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে শাকিল (২২), চাঁদপুর জেলার সদর থানার বাকুরপুর গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে আমানউল্লা (৩২), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার রায়তাতেরকাঠী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. হারুন অর রশিদ (৩৬), টাঙ্গাইল জেলার মধুখালী থানার মহিষ মারা গ্রামের সফিকুল ইসলামের ছেলে উজ্জল হোসেন (৩৩), সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার সৈয়দপুর গ্রামের সাজেদুলের ছেলে শাহ আলম (২৩), চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নয়ানীলপুর গ্রামের মনোমিয়ার ছেলে মো. মাসুদ (৩৪), মাগুরা জেলার সদর আলকদিয়া গ্রামের হাবিবের মেয়ে ফারিন (১৯), চাঁদপুর জেলার মতলব থানার বাইশপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে পারুল বেগম (২২), কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার পাঁচ কাউনিয়া গ্রামের আজাহারুল ইসলামের মেয়ে তাছফিয়া (১৯), নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ভাওয়ালীয়াপাড়া গ্রামের রমিজ উদ্দিনের মেয়ে সুরাইয়া (৩৫)।

আরও পড়ুন

এ ছাড়া পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ফুলজুরি গ্রামের মৃত আলম হাওলাদারের মেয়ে হাফসা (২০), টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আনার গ্রামের তৈয়ব আলীর মেয়ে মর্জিনা (২৫), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার টালিপাড়া গ্রামের সালামের মেয়ে মনি (৩৫), কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার সহিলা গ্রামের চান মিয়ার মেয়ে শিল্পী (৩৫), ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার শ্রীপুর গ্রামের মৃত মোকসেদ আলীর মেয়ে ফাহিমা (৩২), দিনাজপুর জেলার বিরন থানার নিজাম পুর গ্রামের হোসেন আলীর মেয়ে বিথী (৩০, শেরপুর জেলার শ্রীবর্দী থানার শালমারা গ্রামের আজিজুর রহমানের মেয়ে আখি (২১), সিরাজগঞ্জ জেলার তালাশ থানার বড় সাজ দক্ষিণা গ্রামের ইসমাইলের মেয়ে ইসমত আরা (২১), গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার যোগীচালা গ্রামের রাহুল বর্মনের মেয়ে বৃষ্টি রানী (২৭), ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার দশীয়া মোমেনপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে ইয়াসমিন (১৯), কুষ্টিয়া জেলার সদর থানার মোল্লা তাসরিয়া গ্রামের আব্দুর রশীদের মেয়ে শিলা (২৬), নেত্রকোনা জেলার আটপাড়া থানার মাটি সালকী কাটা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে জোসনা (২০), গোপালগঞ্জ জেলার সদর থানার পাইককান্দী গ্রামের মকতুমীরের মেয়ে খাদিজা (৩৭), নীলফামারী জেলার জলঢাকা থানার বাবুনচুর গ্রামের হোসেন আলীর মেয়ে নাজমা (২৮), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিবপুর ইউনিয়নের সিদ্দিক মিয়ার মেয়ে মীম (২২)।

এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোট ৪২ জনকে আটক করা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৫ সদস্য আটক
কুড়িগ্রাম শহরের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানোর অভিযোগে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পাঁচ সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে কু‌ড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শহরের কলেজমোড়সহ একাধিক জায়গায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়। খবর পেয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযানে নামে থানা ও ডিবি পুলিশ। পরে বিকেলে খলিলগঞ্জ বাজারসংলগ্ন এলাকা থেকে রংপুরগামী একটি মিনিবাসের গতিরোধ করে ভেতরে থাকা সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করা হয়। আটকরা হলেন- জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) এবং মাহমুদুর রহমান (২৫)। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুরে। আরও পড়ুন সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যকে বিদায় জানালেন পর্যটকরা পুলিশ জানায়, পোস্টার সাঁটানোর স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আটক তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকা থেকে কুড়িগ্রামে এসে হিযবুত তাহরীরের প্রচারণামূলক পোস্টার সাঁটাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। এ বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি সন্ধ্যায় আটকের কথা স্বীকার করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এমএ
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৫ সদস্য আটক
সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যকে বিদায় জানালেন পর্যটকরা
পশ্চিমে হেলে পড়েছে লাল সূর্য। সাগরের বালুচরে বসানো চেয়ারে (কিটকট) সেই সূর্যের অপরূপ রূপ উদাস দৃষ্টিতে দেখছেন কেউ। কেউ আবার বালুচরে দাঁড়িয়ে সূর্যকে পেছনে রেখে ছবি তোলায় ব্যস্ত। আজ বছরের শেষ দিনের সূর্যাস্ত উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটকের সমাগম হয়েছে সাগরকন্যা কুয়াকাটায়।  লাল-কমলা আভায় রাঙানো আকাশ ও সাগরের মিলন মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে টুরিস্ট পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল থেকেই সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট, লেম্বুর বন ও আশপাশের এলাকায় দর্শনার্থীদের ভিড় দেখা যায়। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন আশানুরূপ পর্যটক না হলেও হতাশ নয় তারা। যশোর থেকে আসা একজন পর্যটক বলেন, মঙ্গলবার রাতে কুয়াকাটায় এসেছি থার্টি ফার্স্ট নাইট উপভোগের জন্য। সূর্যোদয় কুয়াশার কারণে দেখতে না পেলেও সূর্যাস্ত একদম স্পষ্ট দেখতে পেয়েছি। কুয়াকাটা আসা সার্থক হয়েছে। আরও পড়ুন ইউপি সদস্য কৃষক লীগ নেতা গ্রেপ্তার কুমিল্লা থেকে আসা একজন পর্যটক বলেন, প্রতি বছর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন নগরীগুলোতে গিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে থাকি, তারই ধারাবাহিকতায় এ বছর কুয়াকাটায় আসলাম এবং বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করলাম। তবে ভালো লাগতো আজ রাতে নতুন বছরের আগমন উপলক্ষে উৎসব করতে পারলে কিন্তু সেটি করার সুযোগ নেই। কারণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলছে। এদিকে পর্যটকদের আগমনে ব্যস্ত সময় পার করছে হোটেল-মোটেল, রেস্টুরেন্ট ও স্থানীয় ব্যবসায়ীরা। হোটেল মালিকরা জানান, অধিকাংশ আবাসিক হোটেল গুলো ৫০ শতাংশের বেশি বুকিং হয়ে যায়। খাবারের দোকান, হস্তশিল্প ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরাও ভালো বিক্রির আশা করছেন। তবে শতভাগ পর্যটক না হওয়ার কথাও জানান অনেক ব্যবসায়ী। কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, আমরা আশা করেছিলাম থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কুয়াকাটায় আশানুরূপ পর্যটক থাকবে। তবে আশানুরূপ পর্যটক না হলেও ৬০ শতাংশ পর্যটক রয়েছে কুয়াকাটার আবাসিক হোটেল ও রিসোর্টগুলোতে। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, পুরান বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরই পর্যটন নগরী কুয়াকাটায় পর্যটকদের ঢল নামে। কিন্তু এবছরের চিত্র কিছুটা ভিন্ন, এর কারণ হতে পারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে কিছু পর্যটক কম হয়েছে। তবে সামনের দিকে আশা করছি কুয়াকাটায় আরও বেশি পর্যটকদের উপস্থিতি বাড়বে। এ বিষয়ে টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও টুরিস্ট পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সৈকতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, লাইফগার্ড টিম প্রস্তুত রয়েছে। তাছাড়াও সাদা পোশাকেও একাধিক টিম মাঠে রয়েছে। সর্বোপরি কুয়াকাটায় আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। আরটিভি/এমএ
সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যকে বিদায় জানালেন পর্যটকরা
ইউপি সদস্য কৃষক লীগ নেতা গ্রেপ্তার
জামালপুরের সরিষাবাড়ীতে বিস্ফোরক মামলায় মহাদান ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া বাজার এলাকায় নিজ দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহাদান গ্রামের শওকত আলী চাঁন মুন্সির ছেলে মাহবুবুর রহমান ওই ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং  ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে গত ২ অক্টোবর ২০২৪ তারিখে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৯/৩২৩/১১৪ ধারায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় । ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আরও পড়ুন ১৭০ টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ​গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নাশকতার মামলার একজন সন্দিগ্ধ আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাকে  আদালতে পাঠানো হবে। আরটিভি/এমএ
ইউপি সদস্য কৃষক লীগ নেতা গ্রেপ্তার
১৭০ টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ
ঝালকাঠির কাঁঠালিয়ায় ১৭০ টাকা হারানোর জেরে ভাতিজী লামিয়া আক্তারকে (১৪) শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা জাকির হোসেন খানকে বিরুদ্ধে।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া গ্রামের এ ঘটনা ঘটেছে।  আরও পড়ুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন নিহত লামিয়া আক্তার অভিযুক্তের বড় ভাই ফারুক খানের সৎ মেয়ে এবং উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার পরে এলাকাবাসী অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, পকেট থেকে ১৭০ টাকা খোয়া যাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে লামিয়ার মা লিলি বেগমকে মারধর শুরু করে অভিযুক্ত চাচা জাকির। বিষয়টি দেখতে পেয়ে লামিয়া মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও শাবল দিয়ে এলোপাথিারি পেটায়। এতে মা-মেয়ে গুরুতর আহত হয়ে পরলে স্বজনরা তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রাতেই চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করেন। মা লিলি বেগম বর্তমানে তিনি শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের মোহাম্মদ রায়হান জানান, এ ঘটনায় অভিযুক্ত জাকির কে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এফএ
১৭০ টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।  মাহমুদুল হাসান এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীতে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে বর্ষীয়ান এ রাজনীতিক মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করেন মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান। তিনি রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।  রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১২ সালের উপ-নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। আরটিভি/এফএ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন
আরও পড়ুন
মানসিক সুস্থতার জন্য বেশি সন্তান নিন, পরামর্শ গবেষকদের
মালয়েশিয়ায় ঝটিকা অভিযান, ২৭ বাংলাদেশিসহ আটক ১৩৩
খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
মৃত ব্যক্তি নারী হলে জানাজায় যে দোয়া পড়বেন