শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ১০:২৭ পিএম


শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে নৌপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ভেদরগঞ্জের নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ এ রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, শুক্রবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা দেখা দেয়। এতে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যাওয়ায় রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

এদিকে ঘাট ইজারাদার মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, ঘন কুয়াশার কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি বন্ধ থাকায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনের কিছুটা ভোগান্তি হলেও নিরাপত্তা আমাদের প্রধান বিবেচ্য। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission