
ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় মাঝ নদীতে আটকা পড়েছে ২টি ফেরি।
ঘাট কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার পর থেকে আরিচা-কাজিরহাট নৌ-রুটে কুয়াশা পড়তে শুরু করে। রাত সাড়ে ৭টার দিকে, উভয় নৌ রুটের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য, নৌ রুটের সব প্রকার নৌ যান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এতে চলাচলরত আরিচা-কাজিরহাট নৌরুটের নৌ-রুটের ধানসিঁড়ি ও হামিদুর রহমান নামের দুইটি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে।
পাটুরিয়া দৌলতদিয়া নৌ-রুটের উপ-মহাপরিচালক মোহাম্মদ সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি/এমএ




