ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সাঁথিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

পাবনা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ এএম
ছবি: আরটিভি

পাবনার সাঁথিয়ায় নিষিদ্ধ যুবলীগের নেতা ইসরাফিলকে (৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দনপুুর বাজার থেকে সাঁথিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে ধোপাদহ ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মুন্নাফ সরদারের ছেলে ও ধোপাদহ ইউনিয়ন যুবলীগের নেতা।

সাঁথিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি’র গুম, খুন মামলা সংরক্ষণ কর্মকর্তা সালাউদ্দিন খান পিপিএম বলেন, সে একজন সন্ত্রাসী। ফ্যাসিষ্ট আমলে সে বহুমানুষকে মেরেছে। জোর করে ভোট কেটে নিয়েছে। বর্তমানে একটি দল তাকে শেল্টার দিচ্ছে। যে কারণে আগের ওসি তাকে ধরে নাই। তিনি পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান যুবলীগের এই সন্ত্রাসী একাধিক মামলার আসামি ইসরাফিলকে গ্রেপ্তার করায়।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ইসরাফিলের নামে একাধিক মামলা আছে। তার বিরুদ্ধে নাশকতারও অভিযোগ থাকায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা দীর্ঘদিনের। কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে মাছ ধরছে একটি অসাধু চক্র। সময়ের সঙ্গে বনের বিভিন্ন নদী ও খালে ছড়িয়ে পড়েছে তাদের তৎপরতা।
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকার মধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী।
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের মারধরে দুজন আহত হয়েছেন। 
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
ঢাকার ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
আরও পড়ুন
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৪৯
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪০৫ জন ধরা
নিষিদ্ধ কৃষক লীগের আরও এক নেত্রী ধরা
শিশুকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে দেওয়া বিপ্লব গ্রেপ্তার