ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঘরে ঢুকে দরজা আটকে দেয় দুই ভাই-বোন, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম
কক্ষে আটকা পড়া দুই শিশুকে জানালার গ্রিল কেটে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

রাঙামাটিতে নিজ বাসার কক্ষে আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জেলা শহরের কলেজ গেটের আমানতবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া দুই শিশু হলো সিনথিয়া ও মাহমুদুল হাসান। তারা ওই এলাকার বাসিন্দা মাসুদ রানার সন্তান।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিভাবকদের অনুপস্থিতিতে শিশু দুটি ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। এরপর তারা ভেতরে আটকা পড়ে। উদ্ধার করতে না পেরে অভিভাবকেরা ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিস গিয়ে জানালার গ্রিল কেটে শিশু দুটিকে উদ্ধার করে।

এ বিষয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাস গণমাধ্যমকে বলেন, শিশু দুটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তারা এখন পরিবারের সঙ্গেই আছেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
আরও পড়ুন
ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
বাড়ির পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার