ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বেপরোয়া গতি কেড়ে নিল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ এএম
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে বেপরোয়া গতি কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ। এতে আহত হয়েছেন আরও ২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া মৌজার দূর্গাপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জনি (৩৯) এবং উপজেলার নাকাই ইউনিয়নের মালিনিপাড়া এলাকার শাহজালালের ছেলে সিদ্দিকুর রহমান (৪০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে উঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ সময় ট্রাকের হেলপারসহ মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে জনগণের পক্ষে থাকা উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি সদ্য সাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন। 
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়ের ঘটনার জের ধরে মাইকিং করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন।
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
সাতক্ষীরার দেবহাটায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
আরও পড়ুন
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
গাইবান্ধায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পান শ্রমিকের মৃত্যু
ধর্ষণের অভিযোগে মহিলা মাদরাসার পরিচালক গ্রেপ্তার
মাঝনদীতে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু