ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মধ্যরাতে বন্ধ হয়ে গেল শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:২১ এএম
ছবি: সংগৃহীত

মধ্যরাতে বন্ধ হয়ে গেল শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

ঘন কুয়াশার কারণে নৌপথের দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দেয় নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশা দেখা দেওয়ায় দৃষ্টিসীমা কমে গেছে। ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শরীয়তপুর–চাঁদপুর নৌপথটি দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। প্রতিদিন যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন এই পথে চলাচল করে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মিলিয়ে মোট ৪টি ফেরি চলাচল করছে।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
টাঙ্গাইলে শিশু সাইফ আহমেদ ওয়ালিদ হত্যা মামলায় সৎমা সাবরিন নাহার সিনথিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
নীলফামারীর আলোচিত মকবুল হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার
নীলফামারীর জলঢাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর মকবুল হোসেন হত্যা মামলার চার আসামিকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
নীলফামারীর আলোচিত মকবুল হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার
দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান, নথিপত্রে মিলেছে অসংগতি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল চুরি ও বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান, নথিপত্রে মিলেছে অসংগতি
শ্রীনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শ্রীনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
আরও পড়ুন
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে হঠাৎ ফেরি চলাচল বন্ধ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে হঠাৎ ফেরি চলাচল বন্ধ, ঘটনা কী
ঝোড়ো হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটের ২ ফেরি বিকল, আটকা শতাধিক যানবাহন