কালবৈশাখী ঝড়ের কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
দুর্ঘটনা এড়াতে রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দেন কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টার পর থেকে নদী অববাহিকায় দমকা ও ঝোড়ো বাতাস শুরু হয়। একপর্যায়ে ঝড়ের তীব্রতা বেড়ে গেলে নৌরুটে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
সালাম হোসেন বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। তখন সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহন ও যাত্রীদের পারাপার করা হবে।
বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে। ঝড় শুরুর পর ফেরিগুলোকে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের পন্টুনে নিরাপদে নোঙর করে রাখা হয়েছে।
আরটিভি/টিআর




