ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম
মুশফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এই ঘোষণা দেওয়া হয়।

এই ঘোষণার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

তারা আশা প্রকাশ করেন, মুশফিকুর রহমানের নেতৃত্বে এলাকায় গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে।

আরও পড়ুন

মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় মুশফিকুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের শুনানি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও শান্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, শুনানি শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্ধারিত সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার না করা, পোস্টার ও ব্যানার নির্ধারিত স্থানে লাগানো এবং নির্বাচনী আইন লঙ্ঘন না করার বিষয়ে সতর্ক করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯
জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও ৮ মাসের শিশুর
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের আট মাস বয়সী শিশুকন্যা।
জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও ৮ মাসের শিশুর
টাঙ্গাইলে লোকালয়ে দুই মেছোবাঘ, আতঙ্কে গ্রামবাসী
টাঙ্গাইলের ঘাটাইলে লোকালয়ে দুটি মেছোবাঘের দেখা মিলেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার লক্ষীন্দর ইউনিয়নের তালতলা গ্রামে একটি বাড়ির পাশের ঝোপঝাড়ে প্রাণী দুটি দেখতে পান স্থানীয়রা।
টাঙ্গাইলে লোকালয়ে দুই মেছোবাঘ, আতঙ্কে গ্রামবাসী
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
নতুন বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ও এর আশপাশের এলাকায় টানা দুই রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
আরও পড়ুন
ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে বিজয়ী ঘোষণা
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী এ্যানি বেসরকারিভাবে নির্বাচিত
মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত
ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত