ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল লস অ্যাঞ্জেলেস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৫ এএম
শুক্রবার ভোরে ৩.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও আশপাশের এলাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে শুক্রবার (২০ নভেম্বর) ভোরে ৩.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটের দিকে কমার্স শহরের উত্তর-উত্তরপশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়। এলাকাটি লস অ্যাঞ্জেলেসের কেন্দ্র থেকে প্রায় ৭ মাইল দূরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কম্পন প্রায় ৮০ মাইল উত্তরে ল্যাঙ্কাস্টার এবং ১১৫ মাইল দক্ষিণে পাওয়াই পর্যন্ত অনুভূত হয়েছে। এতে ভোরে অনেক বাসিন্দার ঘুম ভেঙে যায়।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানান, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা কার্যক্রমে বিঘ্ন ঘটার খবর পাওয়া যায়নি। শহরের দমকল বিভাগও জানিয়েছে, উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষতি কিংবা কেউ আহত হওয়ার খবর মেলেনি। পরিস্থিতি পর্যবেক্ষণের পর দমকল বিভাগের বিশেষ ভূমিকম্পকালীন কার্যক্রম শেষ করে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

এ অঞ্চলে ভবিষ্যতে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সবাইকে আগাম প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছে দমকল বিভাগ।

সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কা খেয়েও অলৌকিকভাবে বেঁচে গেছে একটি শিংওয়ালা পেঁচা।
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্ত্রী ও তিন শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
খেলতে গিয়ে রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র মামদানির
সাংবাদিকদের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক ফুটবল ম্যাচ খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এ চোটের কারণে আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে মেডিকেল বুট পরে থাকতে হবে।
খেলতে গিয়ে রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র মামদানির
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) প্রধান কার্যালয়ের একটি কক্ষে ছারপোকা পাওয়ার পর শুক্রবার (২০ নভেম্বর) কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন
এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার ফের হ্যাক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দেশজুড়ে ব্যবহৃত অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারে (এনসিআইসি) আবারও সাইবার হামলার ঘটনা ঘটেছে।
এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার ফের হ্যাক
আরও পড়ুন
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
ওয়াশিংটন ডিসিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কার্যালয়ে ছারপোকা, বন্ধ ভবন