ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ।

নেত্রকোণার কেন্দুয়ায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৬ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা কাচারি মোড় এলাকায় এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের একটি সরকারি জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে এক পক্ষ ওই জমি দখলের চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন

মুহূর্তের মধ্যে পুরো বাট্টা কাচারি মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ২৬ জন আহত হয়েছে। আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে গুরুতর আহত ১২ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেরপুরে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ আহত ৮০
শেরপুর সদর উপজেলায় 'পাগলা' কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন।
শেরপুরে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ আহত ৮০
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
যে সড়কে লরির ধাক্কায় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত, সেই সড়কেই অনুষ্ঠিত হয়েছে তার জানাজা।
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
গুদামে আগুন লেগে পুড়ল ১৩০০ মণ পাট, ক্ষতি প্রায় ৬৫ লাখ টাকা
সাতক্ষীরার কলারোয়ায় গভীর রাতে পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১ হাজার ৩০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে পাটের মূল্য ৬৫ লাখ টাকা হয়েছে বলে দাবি করেছেন গুদাম মালিক ব্যবসায়ী গোলাম ফারুক মধু।
গুদামে আগুন লেগে পুড়ল ১৩০০ মণ পাট, ক্ষতি প্রায় ৬৫ লাখ টাকা
শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও আশপাশের শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
শেরপুর সদরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে শেরপুর সদর উপজেলার ধলা ও কামারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুর সদরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান
আরও পড়ুন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
এবার বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর
নতুন কাঠামোয় আজ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা, পাবেন না যারা
কবি নজরুল কলেজে পাসের হার ৮৬.৩৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৩ জন