ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৭.৩ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে পাবনা

পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম
ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে টানা ৬ দিনের মৃদু শৈত্যপ্রবাহের পর এবার মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সূর্যের আলোর দেখা নেই। হিমেল বাতাসের কারণে লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। ফলে স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন।

বুধবার (৭ জানুয়ারি) সকালে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি শীত মৌসুমে এই আঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা।

দিন যতই গড়াচ্ছে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার ঘনত্ব ও উত্তরের হিমেল বাতাস। এতে শীতের তীব্রতা আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। কখনও রোদ উঠছে তো আবার কখনও সূর্যের আলোর দেখা মিলছে না। রাতভর গুড়ি গুড়ি বৃষ্টির মত কুয়াশা ঝরে পড়ছে। যা অব‍্যাহত থাকছে পরদিন সকাল পযর্ন্ত। আবার কখনও সারাদিনই কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। হাড়কাঁপানো ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ঠান্ডার দাপটে তারা ঠিকমত কাজে যেতে পারছেন না। অনেকেই রাস্তার পাশে খড়কুটোতে আগুন জ্বালিয়ে একটু উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। শীতবস্ত্রের অভাবে অসহায়, দরিদ্র, ভাসমান, ছিন্নমূল মানুষেরা চরম কষ্টে আছেন। প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। কনকনে শীতের কারনে সকাল- সন্ধ‍্যায় পথঘাট ও হাট-বাজার দোকানপাটে মানুষজনের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে খুব কম মানুষই বের হচ্ছেন। এতে ভ‍্যান, রিকশা -অটোরিকশা চালকদের আয় রোজগার কমে গেছে।

আরও পড়ুন

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, একটানা ৬ দিন ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজ থেকে তাপমাত্রা আরো কমে গিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৭. ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গতকাল ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ৫ জানুয়ারি ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। ৪ জানুয়ারি তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ৩ জানুয়ারিতে। ২ জানুয়ারি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৮ ডিগ্রি আর ১ জানুয়ারি ৯.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন থাকবে তাপমাত্রা
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া