ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) রাতে শহরের মজমপুর দাদাপুর সড়কের পুলিশ লাইন-সংলগ্ন সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ককটেল বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী তারিক আহম্মেদ জানান, রোববার দিবাগত রাত ১টা ২০ মিনিটে জজের বাসা থেকে ফোন করে তাকে বাসভবনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের খবর জানানো হয়। তিনি দ্রুত মজমপুর দাদাপুর সড়কের পুলিশ লাইন-সংলগ্ন বাসভবনে যান এবং সেখানে ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করে আলামত সংগ্রহ করে।

বেঞ্চ সহকারী বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে জজের শয়নকক্ষ লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করা হয়েছিল। বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ত্রিমোহনী থেকে মোটরসাইকেলে দুজন এসে ককটেলসদৃশ একটি বস্তু বাসভবন লক্ষ্য করে নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটান। এরপর তারা আবার ত্রিমোহনীর দিকে চলে যান।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি নিজেও রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্তে ইতিমধ্যে ঘটনাস্থল ও আশপাশের আলামত, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। যারাই জড়িত থাকুন, তাদের গ্রেপ্তার করা হবে।

এছাড়াও মিরপুর উপজেলার টিঅ্যান্ডটি রোডে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এই ককটেল নিক্ষেপ করেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘চোরের দশদিন, গৃহস্থের একদিন’, প্রবাদের সত্যতা মিলল ২৪ ঘণ্টার মধ্যেই
যাত্রী সেজে অটোরিকশাচালক জাহিদ রহমানকে (২০) গজারি বনে নিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর।
‘চোরের দশদিন, গৃহস্থের একদিন’, প্রবাদের সত্যতা মিলল ২৪ ঘণ্টার মধ্যেই
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দিলেন কবি
নিজের জন্মদিনে এলাকাবাসীর জন্য ব্যতিক্রমী উপহার হিসেবে নতুন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন কবি, লোকগবেষক ও শিক্ষাবিদ সৈয়দ জাহিদ হাসান।
জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দিলেন কবি
যে তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছিলেন ওসি!
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
যে তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছিলেন ওসি!
এই দিনে হানাদারমুক্ত হয়েছিল পঞ্চগড়
আজ ২৯ নভেম্বর পঞ্চগড় হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী জনতা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পঞ্চগড়কে পাক হানাদারমুক্ত করেছিলেন। মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের জন্য এই দিনটি আনন্দের। প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
এই দিনে হানাদারমুক্ত হয়েছিল পঞ্চগড়
আরও পড়ুন
সংস্কারের অভাবে ধ্বংসের মুখে দেশের প্রথম রেলস্টেশন
এমপি নুসরাতের বাড়িতে আগুন: ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় তদন্ত কমিটি, সময় চাইল আরও ৭ দিন
নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম
‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’