ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দশ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দশ টাকার লোভ দেখিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সৌরভ ঢালী (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীবাড়ি উপজেলার কাজী মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়। আটক সৌরভ ঢালী টঙ্গীবাড়ি উপজেলার আমতলী গ্রামের মনির ঢালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান থেকে খাবার কিনে খাওয়ার উদ্দেশ্যে কাজী মার্কেটের সামনে যায়। এ সময় সৌরভ ঢালী শিশুটিকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রকল্প বাস্তবায়ন অফিসের টিনশেড গোডাউনের পেছনে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত যুবক শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে।

শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত তাকে ছেড়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা জানালে মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সৌরভ ঢালীকে আটক করে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে। এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকার নিচে পিষ্ট হয়ে সানজিদা নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
নরসিংদীতে বিনামূল্যে ১০ লিটার দেশীয় মদ না দেওয়ায় তানভীর আহমেদ রাব্বি (৩০) নামে একটি দেশীয় মদের দোকানের ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মাদক, চোরাচালান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। 
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত ও মরণোত্তর শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৬৬ জন এবং মরণোত্তর ১৮ জনসহ মোট ৮৪ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
আরও পড়ুন
হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ
এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই ঘণ্টায় একাধিকবার ডাকাতি
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪