ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার দেশের যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম
ফাইল ছবি

জরুরি মেরামত ও সংস্কার কাজের জন্য শনিবার (১০ জানুয়ারি) ফরিদপুর, সিলেট ও মৌলভীবাজার জেলার বেশকিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২, মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ এবং ফরিদপুরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এরমধ্যে ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কর্তন কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা সিলেটের ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো- সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ শাহজালাল উপশহরের ব্লক-এইচ, আই, ই, এফ, জি ও ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাইকমিশন, পুলিশ কমিশনার অফিস ও আশপাশের এলাকা।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র মাহে রমজান ও গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ফরিদপুরের বেশকিছু এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো— ফরিদপুরের ঝিলটুলি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি সার্কিট হাউজ, আলীপুর, উকিলপাড়া, বায়তুল আমান, চৌরঙ্গী, হাসপাতাল, বাজার, বান্ধবপল্লী, পূর্ব খাবাসপুর, টেপাখোলা ও রেলস্টেশন ফিডারের আওতাধীন এলাকা।

অন্যদিকে মৌলভীবাজারে ৩৩ কেভি রিং ফিডারের সংস্কার কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা ১১ কেভি ডিসি ফিডার, ১১ কেভি সোনাপুর ফিডার, ১১ কেভি পিটিআই ফিডার, ১১ কেভি ধরকাপন ফিডার, ১১ কেভি সদর হাসপাতাল ফিডার ১১ কেভি কুসুমবাগ ফিডার এবং ১১ কেভি কাজিরগাঁও ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো— মৌলভীবাজারের কোর্ট রোড, ওয়াপদা রোড, বনশ্রী, ডিসি অফিস, উত্তর কলিমাবাদ, দক্ষিণ কলিমাবাদ, আরামবাগ, টিকাবাড়ী, চুবড়া, রঘুন্দনপুর, কাজিরগাঁও, সদর হাসপাতাল, দরগামহল্লা, কুদালীপুল, বেজবাড়ী, পিটিআই রোড, বনবিথী, সোনাপুর, বড়বাড়ী ও কালেঙ্গা রোড।

আরও পড়ুন

এ ছাড়া উল্লেখিত সময়ে মৌলভীবাজারের ভকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নোয়াগাঁও, নতুনবাজার, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, ধরকাপন, দর্জিরমহল, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, বেরীর পাড়, শাহ মোস্তফা রোড, কুসুমবাগ, এম. সাইফুর রহমান রোড, বড়হাট ও হিলালপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগেই মেরামত ও সংস্কার কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে এসব জেলায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সিলেট ও মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ফরিদপুরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনার দৌলতপুরে শেখ আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত শেখ আব্দুল হালিম দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া এলাকার শেখ মোহাম্মদ আলীর ছেলে। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন।      পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় আব্দুল হালিমকে গুলি করে দুর্বৃত্তরা। তার মাথা ও বুকে গুলি লাগে। পরে  উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।   খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. আহাদুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  আরটিভি/এসআর
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা
খুলনার পাইকগাছা উপজেলার ১০ নম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুস ছালামকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তার পদটি শূন্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা
অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা
১০ বছর আগে চাকরি থেকে অবসরে গেছেন। হঠাৎ জানতে পারেন তার নামে বিল-ভাউচার বানিয়ে স্বাক্ষর করে টাকা উঠানো হয়েছে। এ খবর শুনে হতবাক সন্তোষ কুমার। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মী ছিলেন। তার নামে সেপটিক ট্যাংক পরিষ্কার করার নামে ৩০ হাজার টাকা উঠিয়ে আত্মসাৎ করার অভিযোগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনের বিরুদ্ধে।
অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা
আরটিভিতে খবর প্রচারের পর তোলপাড়, শরীয়তপুরে ঘুষকাণ্ডে দুই ভূমি কর্মকর্তা বদলি
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ঘুষ গ্রহণ, সেবাগ্রহীতাদের হয়রানি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত দুই ভূমি কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আরটিভিতে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার পর তদন্ত কমিটি গঠন করে প্রশাসনের পক্ষ থেকে এই বদলির পদক্ষেপ নেওয়া হয়। 
আরটিভিতে খবর প্রচারের পর তোলপাড়, শরীয়তপুরে ঘুষকাণ্ডে দুই ভূমি কর্মকর্তা বদলি
আরও পড়ুন
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আজ যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না