ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জামায়াত ও আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম
জামায়াত ও আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতাকর্মী।

শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার কলসিন্দুর বাজারে এ উপলক্ষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আজ যারা বিএনপির পতাকাতলে এসে দাঁড়িয়েছেন, তারা কোনো ব্যক্তি নয়— একটি আদর্শ, একটি আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার অব্যাহত প্রচেষ্টার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা এই দেশে স্বাধীনতা এনেছেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। অথচ আজ সেই স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে । বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। তাই আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন। এটাই প্রমাণ করে বিএনপিই জনগণের শেষ ভরসা।

এই যোগদান কোনো সাময়িক ঘটনা নয়, এটি গণজোয়ারের বহিঃপ্রকাশ। ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে ময়মনসিংহ-১ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আলোকিত ধোবাউড়া- হালুয়াঘাট গড়তে ভূমিকা রাখবে।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, আওয়ামী লীগ নেতা হাজী আবদুল আউয়াল, নজরুল ইসলাম, শহীদুল ইসলাম, মিরাস উদ্দিন, জামায়াতে ইসলামী নেতা নূরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।

এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্যসচিব আবদুস শহীদ, সাবেক চেয়ারম্যান ওয়াহেদ তালুকদার, বিএনপি নেতা রুহুল আমিন, খোকন খান, যুবদল নেতা আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক ইমরান হোসাইন, সদস্যসচিব কামরুল হাসান সুমন প্রমুখ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী