ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রাম সীমান্তে সড়ক নির্মাণ বন্ধ রেখেছে বিএসএফ

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:১৩ পিএম
ছবি: আরটিভি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তের ওপারে বিএসএফ কর্তৃক নতুন করে সড়ক নির্মাণের কাজ আপাতত বন্ধ রেখেছে বিএসএফ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১ টায় ঘণ্টা ব্যাপী পতাকা বৈঠকে এ কথা বিজিবিকে জানিয়েছে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর সুনীল কুমার ১৫ বিজিবি শিমুলবাড়ী কোম্পানী কমান্ডারের নিকট জানান, রাতে সীমান্তে সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে বসতে চাই। কিন্তু বিজিবির তা প্রত্যাখ্যান করে। পরে বিএসএফ নিরুপায় হয়ে পতাকা বৈঠকের সময় জানতে চায়। এরই প্রেক্ষিতে শুক্রবার সকাল ১১টায় আন্তর্জাতিক পিলার নং ৯৩৪/১ এর নিকট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু’দেশের কোম্পানি পযার্য়ের কমান্ডার অংশগ্রহণ করেন। এ সময় ১৩ জানুয়ারি পর্যন্ত সড়কের কাজ করবে না বলে সময় নেয় বিএসএফ।

আরও পড়ুন

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন ৮ সদস্যের শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৩ বিএসএফ ব্যাটালিয়ন ১০ সদস্যের মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর সুনীল কুমার।

এ বিষয়ে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, খলিশাকোঠাল সীমান্তের ১৫০ গজের মধ্যে ভারতের অংশে নতুন করে পাকা সড়ক নির্মাণ কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে কয়েক দফা বৈঠকও অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে তৃতীয় দফায় বিজিবি ও বিএসএফের কোম্পানি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ সড়কের কাজ আপাতত বন্ধ রাখতে সম্মত হয়েছে। বর্তমানে ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে।

তিনি আরও জানান, এ বিষয় নিয়ে আগামী ১৩ জানুয়ারি ব্যাটালিয়ন পর্যায়ে ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা দীর্ঘদিনের। কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে মাছ ধরছে একটি অসাধু চক্র। সময়ের সঙ্গে বনের বিভিন্ন নদী ও খালে ছড়িয়ে পড়েছে তাদের তৎপরতা।
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকার মধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী।
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের মারধরে দুজন আহত হয়েছেন। 
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
ঢাকার ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
আরও পড়ুন
বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছে গ্রামবাসী, ভিডিও ভাইরাল
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি
বাংলাদেশি কৃষকদের ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল বিএসএফ সদস্যরা!
বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি