ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

বাংলাদেশি কৃষকদের ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল বিএসএফ সদস্যরা!

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাংলাদেশিরা লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে বিএসএফের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা সীমান্তের বাংলাদেশ অংশে প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করে কৃষকদের মারধরের চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাংলাদেশিরা একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন এবং তাদের ধাওয়া দেন। এসময় বিএসএফের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

এর আগে গত ২০ অক্টোবর পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর দিয়ে পারাপারের সময় বাংলাদেশি এক ভ্যানচালককে মারধর করে বিএসএফের এক সদস্য। তবে পরদিন ২১ অক্টোবর এ বিষয়ে ভারতীয় বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএসএফ এর এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে এমন ঘটনা আর ঘটবে না বলে ক্ষমা চান বিএসএফ সদস্যরা। এরই রেশ কাটতে না কাটতেই শনিবার বিএসএফ সদস্যরা সীমান্তের বাংলাদেশ অংশের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করে কৃষকদের মারধরের চেষ্টা করেন। ফলে উত্তেজিত হয়ে স্থানীয় বাংলাদেশিরা একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন।

এ বিষয়ে ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহিনুল ইসলান জানান, গত ২০ অক্টোবর পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর দিয়ে পারাপারের সময় বাংলাদেশি এক ভ্যানচালককে মারধরের ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে- এমন ঘটনা আর ঘটবে না বলে দুঃখ প্রকাশ করেছেন বিএসএফ সদস্যরা। তবে শনিবার বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে বিএসএফ ও বাংলাদেশি গ্রামবাসীদের মধ্যে সৃষ্ট ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাহায্য চাইতে গিয়ে মোবাইল চুরি, অভিযুক্তকে ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
মাদারীপুরের রাজৈর উপজেলায় মোবাইল চুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে ধাওয়া করে ধরতে গিয়ে মেরজন শেখ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সাহায্য চাইতে গিয়ে মোবাইল চুরি, অভিযুক্তকে ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
বুড়ির বাঁধে মাছ শিকারের উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া শুক নদীর বুড়ির বাঁধে মাছ শিকারের উৎসবে মেতেছেন হাজারো মানুষ। শীতের শুরুতে বাঁধের পানি ছেড়ে মাছ ধরার সুযোগ উন্মুক্ত করে দেওয়ায় শনিবার (২৪ অক্টোবর) ভোর থেকে সেখানে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। তবে এবার আগের বছরের তুলনায় মাছ কম পাওয়ায় হতাশ হয়েছেন অনেকে।
বুড়ির বাঁধে মাছ শিকারের উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
মাগুরায় ১৯ বোতল মদসহ যুবক গ্রেপ্তার
মাগুরায় মাদকবিরোধী অভিযানে কান্ট্রি লিকার (Country Liquor) নামে ১৯ বোতল অবৈধ মদসহ ডেবিট রায় (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাগুরায় ১৯ বোতল মদসহ যুবক গ্রেপ্তার
ঝিনাইদহে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেপ্তার
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেপ্তার
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
শনিবার (২৪ অক্টোবর) জেলা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, তলুইগাছা ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
আরও পড়ুন
তিস্তার ভাঙনে দিশেহারা কৃষক, স্বপ্নের ধান খাওয়ানো হচ্ছে গরুকে
বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি
এবার বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ