ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ এএম
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও সাঈদ আহমেদ আসলামের হাত ধরে যুবশক্তি ও জেলা যুব সংহতিসহ বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে এ যোগদান অনুষ্ঠিত হয়।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব এবং জেলা যুব সংহতির সদস্য সচিব মো. সিয়াম।

পরে এক বক্তব্যে মজিবর রহমান খোকন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ মিয়া নুরুদ্দিন অপুর হাত ধরে দুই শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলাম।

জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব বলেন, নতুন বন্দোবস্তের যে স্বপ্ন নিয়ে এনসিপি রাজনীতিতে এসেছিল, তারা তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এজন্য জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে প্রায় শতাধিক নেতাকর্মীসহ আজ ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হলাম।

অনুষ্ঠানে নুরুদ্দিন আহাম্মেদ অপু নবাগত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে আমরা সবাই একটি পরিবার। হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সমৃদ্ধ ও উন্নত শরীয়তপুর গড়ে তুলব।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, গুরুতর আহত ২
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে ঢাকাগামী বাসের ধাক্কায় মনিকা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির বাবা-মা ও অটোরিকশাচালক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, গুরুতর আহত ২
বাবাকে হত্যার পর পালালেন মাদকাসক্ত ছেলে, মা আটক 
গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে লভলাল চক্রবর্তী (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ছেলের মাকে (আভা চক্রবর্তী) আটক করেছে পুলিশ।
বাবাকে হত্যার পর পালালেন মাদকাসক্ত ছেলে, মা আটক 
স্বামীর এক থাপ্পড়েই প্রাণ গেল স্ত্রীর
নাটোরের সিংড়ায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর থাপ্পড়ে পূর্ণিমা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
স্বামীর এক থাপ্পড়েই প্রাণ গেল স্ত্রীর
ডিমের আশায় মাছ কাটতেই বের হলো লোহার টুকরা
মাছের পেটে ডিম পাবেন, এমনটাই ভেবেছিলেন গৃহিণী সুইটি আক্তার। কিন্তু মাছ কাটতেই বেরিয়ে এলো একটি নাটবল্টু ও দুটি মসৃণ লোহার খণ্ড।
ডিমের আশায় মাছ কাটতেই বের হলো লোহার টুকরা
বিদ্যালয়ে ৩৩ লাখ টাকার অনিয়ম, প্রধান শিক্ষক ও অফিস সহকারী বরখাস্ত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে ৩৩ লাখ ১৫ হাজার ৮০৯ টাকার অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক কবির আহমেদ ও অফিস সহকারী সাইফুল ইসলামকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
বিদ্যালয়ে ৩৩ লাখ টাকার অনিয়ম, প্রধান শিক্ষক ও অফিস সহকারী বরখাস্ত
আরও পড়ুন
এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী
ঢাকাসহ সারাদেশে র‍্যালির ঘোষণা বিএনপির
বিএনপি সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে নারীর কুরুচিপূর্ণ পোস্ট, অতঃপর...
শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী