ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ট্রেনের ধাক্কায় ২ শ্রমিকের মৃত্যু 

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:২০ এএম
ছবি: সংগৃহীত

নেত্রকোণা সদর উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনের ধাক্কায় দুই অটো রাইচমিল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার চল্লিশা রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে ও ‘তমাল তন্ময়’ অটোরাইচ মিলের শ্রমিক রাসেল মিয়া (২৫) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ছোটবাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাইচমিল বন্ধ থাকায় বিকেলে ৮ শ্রমিক মিলে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। সন্ধ্যার দিকে রাসেল ও আকাশের শরীর খারাপ লাগলে তারা বাকিদের পেছনে ফেলে কিছুটা এগিয়ে যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তারা ছিটকে পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দ নাথ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রাসেল ও আকাশের মৃত্যু হয়েছে। তাদের মাথায় ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী, ট্রেনের ধাক্কাতেই তাদের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জিআরপি পুলিশের পরিদর্শক নুরুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় দুইজন নিহতের খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
​নড়াইল গোবরা মিত্র কলেজের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুক্তি বিশ্বাস (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ৭০তম জন্মবার্ষিকী।
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। 
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
আরও পড়ুন
রেললাইনে হাঁটার সময় হঠাৎ চলে আসে ট্রেন, অতঃপর...
সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শ্রবণ প্রতিবন্ধী, অতঃপর...
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না দাদি-নাতনির