ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থী জিহাদ হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

জামালপুরে দশম শ্রেণির শিক্ষার্থী জিহাদ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।

নিহত জিহাদ মিয়া (১৬) সদর উপজেলার গহেরপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তিনি নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গহেরপাড়ার সর্বস্তরের জনগণ এবং নারিকেলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে নিহত জিহাদের পরিবারসহ স্থানীয়রা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন জিহাদের মা তাহমিনা আক্তার শোভা, বাবা ফিরোজ মিয়া, বড় ভাই অনন্ত, চাচাতো ভাই সাকিসহ অন্যরা।

বক্তারা বলেন, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে গহেরপাড়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. মুন্না (২০), সাইফুলের ছেলে মো. সাঈদ (১৮), মোকছেদের ছেলে আবুল কাশেম (৪৫) ও তাদের সহযোগীরা গহেরপাড়া এলাকার জামে মসজিদের পেছনে জিহাদকে মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। এ ঘটনায় মামলা হলেও এখনো সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সড়ক অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, মামলার প্রধান আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের আশ্বাসের পর প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৭ জানুয়ারি সন্ধ্যায় গহেরপাড়া এলাকায় জিহাদকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফিরোজ মিয়া মো. মুন্না (২০), মো. সাঈদ (১৮), আবুল কাশেমসহ (৪৫) চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
কুষ্টিয়ায় দৌলতপুর সীমান্ত দিয়ে আবারও পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এবারও বিজিবি সদস্যদের বাধায় পুশইন করা দুইজন নারী ও দুজন পুরুষকে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়েছে বিএসএফ।
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে রাশিদা বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি রহিম সরকারকে (৬০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, অনুতপ্ত হয়ে টাকা ও চিরকুট রেখে গেলেন যাত্রী
বগুড়ায় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেছিলেন এক নারী যাত্রী। ফিরতি ট্রেনে টিকিট কাটলেও অনুতপ্ত হয়ে আগের যাত্রার ভাড়া পরিশোধ করতে ভুলেননি ওই নারী। এ জন্য বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে ৩০ টাকা ও হাতে লেখা একটি চিরকুট রেখে গেছেন তিনি। তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, অনুতপ্ত হয়ে টাকা ও চিরকুট রেখে গেলেন যাত্রী
এলপিজি গ্যাসের সংকটে বিপাকে পাইকগাছার গৃহিণীরা
খুলনার পাইকগাছায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ভোক্তারা। বাজারে চাহিদামতো গ্যাস পাওয়া যাচ্ছে না। পরিচিত কয়েকটি কোম্পানির সিলিন্ডার খুঁজে পেতেও দোকানে দোকানে ঘুরতে হচ্ছে ক্রেতাদের। কোথাও সরবরাহ না থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে, আবার কোথাও বেশি দাম দিয়েও কিনতে হচ্ছে রান্নার জ্বালানি।
এলপিজি গ্যাসের সংকটে বিপাকে পাইকগাছার গৃহিণীরা
পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় পড়ছে রং-তুলির শেষ আঁচড়
খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫১টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষে এখন চলছে রং করা ও সাজসজ্জার কাজ। দেবী দুর্গাসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছেন ভাস্কর ও কারিগরেরা। একই সঙ্গে মণ্ডপে প্যান্ডেল, তোরণ নির্মাণ এবং আলোকসজ্জার কাজও এগিয়ে চলছে।
পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় পড়ছে রং-তুলির শেষ আঁচড়
আরও পড়ুন
প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ের পিঁড়িতে ফিনল্যান্ডের যুবক
বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর
মুসল্লিদের ১৫ লাখ টাকা নিয়ে উধাও মসজিদের ইমাম
উৎপাদন শুরুর ২ দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা