ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীর ‘গ্রীনসিটি’ থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা গ্রীনসিটির একটি ভবন থেকে বুখিনস্কি ইভগেনি (৪৮) নামে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে গ্রীনসিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুমের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাশিয়ান নাগরিক বুখিনস্কি ইভগেনি রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমটেকএনার্গো কোম্পানিতে কর্মরত ছিলেন।

পাকশী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ওই রাশিয়ান নাগরিক আজ কর্মস্থলে যাননি। সন্ধ‍্যার পর তার প্রতিষ্ঠানের এক কর্মচারি তাকে খুঁজতে আসেন। এ সময় তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা খোলা পেয়ে কক্ষে প্রবেশ করেন তিনি। পরে তিনি ওই রাশিয়ান নাগরিককে বাথরুমের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে গ্রীনসিটির চিকিৎসক এসে রাশিয়ান নাগরিক বুখিনস্কি ইভগেনিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্টস্ট্রোক করে মারা গেছেন। নিহত ওই রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন‍্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা রুখতে গোপালগঞ্জের প্রবেশমুখে নড়াইল বিএনপির বিক্ষোভ
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তবর্তী মধুমতী সেতুর পশ্চিম পাশে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা রুখতে গোপালগঞ্জের প্রবেশমুখে নড়াইল বিএনপির বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র গোপালগঞ্জ, পরপর বিস্ফোরণে আহত ২০
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। এ সময় ককটেল বিস্ফোরণ ও বহু দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া নিজেদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র গোপালগঞ্জ, পরপর বিস্ফোরণে আহত ২০
জুয়ার টাকার জন্য নানিকে হত্যা করল স্কুলছাত্র
চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায় লুৎফুর নাহার নামে এক নারীকে হত্যার ঘটনায় তার নাতি সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুয়ার টাকার জন্য নানিকে হত্যা করল স্কুলছাত্র
চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নাম ঠিকানাবিহীন ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি ও অবৈধ উপায়ে জ্বালানি তেল ক্রয় ও বিক্রি অপরাধে চাঁদপুরে ৩টি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ
আরও পড়ুন
চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই
গলায় ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ধানক্ষেতে পড়েছিল রাব্বি
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ