ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০১:৪৭ এএম
ছবি: সংগৃহীত

কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত এলাকায় বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ১৯ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানকালে কোস্ট গার্ড ও ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ এক ডাকাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। এর আগে, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১১টায় সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা থেকে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুটি ফিশিং বোটকে থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে আলো নিভিয়ে দিয়ে পালানোর চেষ্টার করে বোট দুটি। এ সময় কোস্ট গার্ড বোট দুটিকে ধাওয়া করলে একটি বোট গতি বাড়িয়ে পালিয়ে যায় এবং অন্য একটি বোট হতে কোস্ট গার্ড সদস্যদের দিকে গুলি ছুঁড়ে। এ সময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মো. আনিস (৪০) গুলিবিদ্ধ হয়।

আরও পড়ুন

পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে আটক করে। এ সময় আহত ডাকাতকে উদ্ধার করে চিকিৎসা প্রদানের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শনিবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জব্দকৃত সব আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জালে আটকে পড়ল পদ্মগোখরা, এরপর যা হলো
চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে যাওয়া একটি বিষধর পদ্মগোখরা উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
জালে আটকে পড়ল পদ্মগোখরা, এরপর যা হলো
হাত বদলে ১৩ হাজার টাকার ইলিশের দাম যত দাঁড়ায়
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে একটি বড় আকৃতির ইলিশ। মাছটির ওজন ২ কেজি ৭৫০ গ্রাম।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলে ফারুক মাঝি এ মাছটি বিক্রি করেন।  মতিরহাট ঘাটের আড়তদার ইব্রাহীম খোকন জানায়, ঘাট এলাকার স্থানীয় জেলে ফারুক মাঝি এক সপ্তাহ সাগর থেকে ফিরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ বিক্রি করেন। যার মধ্যে এ ইলিশটি পৃথকভাবে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়।  ঢাকার মাছ ব্যবসায়ী মো. বাহার মিয়া মাছটি কিনে নেন।  বাহার মিয়া জানান, তিনি এ মাছটিসহ অন্য মাছগুলো ঢাকার বাজারে নেবেন। সেখানে গিয়ে এ মাছটির দাম কত হবে, এমনটি জানতে চাইলে মাছ ব্যবসায়ী বলেন, আমরা কমপক্ষে ১ থেকে ২ হাজার লাভে বিক্রি করবো। তারপর ঢাকার ব্যবসায়ীরা আরও এক-দুই হাজার লাভ করতে পারে। সব মিলে এ রকম বড় সাইজের এ ইলিশটির দাম ঢাকার বাজারে প্রায় ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হবে। বাহার মিয়া বলেন, ছোট মাছে কেজি প্রতি লাভ হয় ৫০ থেকে ১০০ টাকা। কিন্ত বড় ইলিশে ভালো লাভ করা যায়।  এদিকে স্থানীয় আড়তদার আনোয়ার জানান, নদীতে ইলিশ কমে গেছে। অন্যদিকে তেলের দাম বৃদ্ধি পাওয়াতে জেলেদের এখন মাছ শিকার কঠিন হয়ে পড়েছে। আরটিভি/এসএস
হাত বদলে ১৩ হাজার টাকার ইলিশের দাম যত দাঁড়ায়
গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা একটি বিল অধ্যুষিত এলাকা। বর্ষা মৌসুমে এসব এলাকার বিভিন্ন খাল-বিল ও জলাশয় পানিতে তলিয়ে যায়। এ পানিতে প্রাকৃতিকভাবেই জন্ম নেয় শাপলা ফুল। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলাশয় থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন উপজেলার তিন হাজার মানুষ।
গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
খাল ভরাটে বাধা, ভূমি কর্মকর্তাকে বেধড়ক পিটুনি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার দিয়ে অবৈধভাবে সরকারি জমি ভরাটে বাধা দেওয়ায় ভূমি কার্যালয়ের কর্মচারীদের মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
খাল ভরাটে বাধা, ভূমি কর্মকর্তাকে বেধড়ক পিটুনি
আরও পড়ুন
৭ বছরে ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে ১২ গুণ, আক্রান্ত ১৫ গুণের বেশি
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
সবার অগোচরে পুকুরে ডুবে যায় দেড় বছরের শিশু, অতঃপর...