ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম
সংগৃহীত ছবি

কুমিল্লার দাউদকান্দিতে ইউএনও ফেরদৌস আরার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামের স্বামীর বাড়িতে তাকে দাফন করা হয়।

এর আগে ঢাকা ডেমরা তার বাবার বাড়িতে শেখদী কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ফেরদৌস আরা ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জননী। তার স্বামী মো. শাহজাহান মাস্টার দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

নিহতের স্বামী মো. শাহ জাহান গণমাধ্যমকে বলেন, মাইগ্রেনের ব্যথা নিয়ে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় ব্রেইন স্ট্রোক করে তিনি হাসপাতালে মারা যান। তিনি দেশবাসীর কাছে তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।

আরও পড়ুন

ফেরদৌস আরার মৃত্যুতে ব্রাহ্মণবাড়ির জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারসহ দুই জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

ফেরদৌস আরা ২০২৫ সালের ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেন। এর আগে সহকারী কমিশনার হিসেবে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। তার আগে তিনি বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারে কর্মকর্তা ছিলেন।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লায় পাওয়া গেল জাবির সেই শিক্ষার্থীকে
তাজমিন হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে পোশাক, মোবাইল ফোন ফরেনসিকে
কেন ভুল সময়ে বাসে উঠেছিল তাজমিন