ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় একটি বাস আটক করে হাইওয়ে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ভয়াবহ এই ঘটনার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর সদরের নানদেরাই গ্রামের বাসচালক আলতাফ (২৫), ফরিদপুরের নগরকান্দার চারহাট গ্রামের হেলপার সাগর (২৪) এবং হবিগঞ্জ সদর থানার আব্দুল্লাহপাড়া এলাকার চালকের সহযোগী রাব্বি (২১)।

মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি সরকারি কলেজের ২৬ বছর বয়সী এক বিবাহিত ছাত্রী ঢাকার রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। তখন বাসে আরও দুজন যাত্রী ছিলেন।

পরে যাত্রীরা নেমে গেলে চালক, হেলপার ও তাদের সহযোগী ওই কলেজছাত্রীকে জোরপূর্বক বাসে আটকে রাখে। তারা ভুক্তভোগীর স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর বাসটি বিভিন্ন এলাকায় ঘোরাতে ঘোরাতে রাতভর তাঁকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং সেই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

পরবর্তীতে করটিয়া আন্ডারপাস এলাকায় ঢাকাগামী লেনে বাসটি সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় ভুক্তভোগীসহ বাস ও গ্রেপ্তারদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, এ ঘটনায় ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর সেই সড়ক থেকে সরছে নিম্নমানের ইট
নওগাঁর মান্দায় সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রায় কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের গুরুতর অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহল। 
আরটিভিতে সংবাদ প্রকাশের পর সেই সড়ক থেকে সরছে নিম্নমানের ইট
তিন ঘণ্টার ‘ট্রাক জার্নিতেই’ কাঁচা পেঁপে পেকে হলুদ!
গাছ থেকে সংগ্রহের পর মাত্র তিন থেকে চার ঘণ্টার ব্যবধান। এর মধ্যেই শক্ত, কাঁচা সবুজ পেঁপে হয়ে যাচ্ছে হলুদ-লাল পাকা ফল।
তিন ঘণ্টার ‘ট্রাক জার্নিতেই’ কাঁচা পেঁপে পেকে হলুদ!
সড়কে বালির বদলে দেওয়া হচ্ছিল মাটি, হঠাৎ হাজির এমপি
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থান প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে উন্নয়ন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
সড়কে বালির বদলে দেওয়া হচ্ছিল মাটি, হঠাৎ হাজির এমপি
দুর্গোৎসব ঘিরে ভারতে বসে ষড়যন্ত্র করছে আ.লীগ: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, আওয়ামী লীগ যে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল, সেটি ভারতের আশীর্বাদেই। ভারতের আশীর্বাদপুষ্ট হয়েই তারা টিকে ছিল। আর এখন আওয়ামী লীগ ও শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছে।
দুর্গোৎসব ঘিরে ভারতে বসে ষড়যন্ত্র করছে আ.লীগ: রাশেদ খাঁন
টেলিগ্রামে হিসাব, অনলাইনে জুয়ার টাকা ক্রিপ্টোতে বদলে বিদেশে পাচার
অনলাইন বেটিং ও জুয়ার মাধ্যমে সংগ্রহ করা অর্থ মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও ব্যাংক হিসাবে জমা করে পরে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
টেলিগ্রামে হিসাব, অনলাইনে জুয়ার টাকা ক্রিপ্টোতে বদলে বিদেশে পাচার
আরও পড়ুন
কলেজছাত্রীকে ধর্ষণ: সেই ইমামের পক্ষে আদালতে দাঁড়ায়নি কেউ
চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, সেই ইমাম কারাগারে
বিয়ের নাটক সাজিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, এরপর যা হলো