ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলার কারারদী এলাকায় শনিবার (১৭ জানুয়ারি) সকালে একটি প্রাইভেটকারে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্টার সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থলে কোনো হতাহত না হলেও প্রাইভেটকারটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গাড়ির চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে প্রাইভেটকারটি পাম্পে গ্যাস নিতে এসে হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। পাম্পের কোনো ক্ষতি না হলেও আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়।

আরও পড়ুন

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার থেকে লিকেজ হওয়ার কারণে এই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে এবং চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি করে ‘বড় মাশুল’ দিলেন ব্যবসায়ী
সিলেট নগরের লালদিঘির পাড় হকার্স মার্কেটে গোপনে নিষিদ্ধ উপাদান দিয়ে যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন ভেজাল পণ্য তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি করে ‘বড় মাশুল’ দিলেন ব্যবসায়ী
শেরপুরে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ আহত ৮০
শেরপুর সদর উপজেলায় 'পাগলা' কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন।
শেরপুরে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ আহত ৮০
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
যে সড়কে লরির ধাক্কায় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত, সেই সড়কেই অনুষ্ঠিত হয়েছে তার জানাজা।
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
গুদামে আগুন লেগে পুড়ল ১৩০০ মণ পাট, ক্ষতি প্রায় ৬৫ লাখ টাকা
সাতক্ষীরার কলারোয়ায় গভীর রাতে পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১ হাজার ৩০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে পাটের মূল্য ৬৫ লাখ টাকা হয়েছে বলে দাবি করেছেন গুদাম মালিক ব্যবসায়ী গোলাম ফারুক মধু।
গুদামে আগুন লেগে পুড়ল ১৩০০ মণ পাট, ক্ষতি প্রায় ৬৫ লাখ টাকা
শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও আশপাশের শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
আরও পড়ুন
ট্রাক উল্টে পড়ে চ্যাপ্টা হয়ে গেল প্রাইভেটকার, একসঙ্গে প্রাণ হারালেন মা-ছেলে
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২