ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৩ ঘণ্টা ১৫ মিনিটে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিয়ে আবারও চ্যাম্পিয়ন সাইফুল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি: আরটিভি

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম সৈকত থেকে সেন্ট মার্টিন দ্বীপের দূরত্ব ১৬ দশমিক ১ কিলোমিটার।

শনিবার (১৭ জানুয়ারি) ৪ ঘণ্টা ১৫ মিনিটে বাংলা চ্যানেল সাঁতার কেটে আবার চ্যাম্পিয়ন হয়েছেন সাঁতারু ও ঢাকসুর সাবেক সদস্য সাইফুল ইসলাম রাসেল।

সকাল সাড়ে ৯টায় শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে দুই নারীসহ ৩৫ সাঁতারুর এই প্রতিযোগিতা শুরু হয়েছিল।

একই সঙ্গে ৪ ঘণ্টা ৫৫ মিনিট সাঁতার কেটে বাংলা চ্যানেলটি পাড়ি দিয়ে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন মো. ফয়সাল আহমেদ ও মো. তৈফিকুজ্জামান। ৫ ঘণ্টা ৫ মিনিটে পৌঁছে তৃতীয় হয়েছেন হাফিজুর রহমান।

ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপটন সরকার বলেন, আজ সকাল ৯টা ৩৫ মিনিটে শাহপরীর দ্বীপ পশ্চিম সমুদ্রসৈকত থেকে সাঁতার শুরু হয়। বেলা ১টা ১৫ মিনিটে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাড়ায় পৌঁছে প্রথম হয়েছেন সাইফুল ইসলাম রাসেল। এর আগে তিনি একবার ডাবল ক্রস ছাড়াও ছয়বার বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিয়েছেন। সর্বশেষ ২০২৩ সালে সাইফুল ৩ ঘণ্টা ৫০ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হয়েছিলেন।

প্রতিযোগিতা শুরুর আগে সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, এবারও তিনি প্রথম হওয়ার চেষ্টা করবেন। সাঁতারে অংশ নেওয়া দুই নারী হলেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌসী আক্তার ও এর আগে বাংলা চ্যানেল সফলভাবে পাড়ি দেওয়া প্রথম নারী সোহাগী আক্তার। দুজন সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিতে সক্ষম হয়েছেন।

সোহাগী আক্তার বলেন, স্রোতের বেগ থাকা সত্ত্বেও ১৬ কিলোমিটারের বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি দিতে পেরে আনন্দিত। প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণ বাড়ানো উচিত। পানিতে ডুবে মৃত্যু থেকে রক্ষার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে এই প্রতিযোগিতা।

লিপটন সরকার বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনেই সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করা হয়েছে। নিরাপত্তার জন্য প্রত্যেক সাঁতারুর সঙ্গে একটি করে উদ্ধারকারী বোট ও একাধিক দিকনির্দেশক বোট রাখা হয়। সাঁতারুদের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ট্যুরিস্ট পুলিশ সহযোগিতা করে। সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দীন।

২০০৬ সালের ১৪ জানুয়ারি বাংলা চ্যানেলে প্রথম সাঁতারের আয়োজন করা হয়েছিল।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
আরও পড়ুন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের চমক
৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা