ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সাভারে দুই পোড়া লাশের ঘটনায় আটক ১

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম
সংগৃহীত ছবি

পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে শিশুসহ দুই পোড়া লাশের সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা, ওই দুই লাশ এক নারী ও এক শিশুর। এ ঘটনায় প্রাথমিকভাব জিজ্ঞাসাবাদের জন্য সম্রাট নামের একজনকে আটক করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে ওই দুই লাশের সন্ধান পায় পুলিশ। পরে বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সম্রাট, তিনি পৌর কমিউনিটি সেন্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশেই দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করতেন বলে জানা গেছে৷ তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রথমে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে।

পরে ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পোড়া লাশ দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ দুইটি পুড়ে যাওয়ায় তাদের পরিচয় জানা যায়নি।

ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জানান পুলিশের ওই কর্মকর্তা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম বলেন, দুই পোড়া লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সম্রাট নামের একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

গত ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়, ১১ অক্টোবর রাতে ফের কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন লাশ উদ্ধার করে পুলিশ।

১৯ ডিসেম্বর পরিত্যক্ত ওই কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া ওই তিন লাশের পরিচয় আজ পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। সর্বশেষ আজ একই স্থান থেকে দুই লাশ উদ্ধার করে পুলিশ।


আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
​নড়াইল গোবরা মিত্র কলেজের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুক্তি বিশ্বাস (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ৭০তম জন্মবার্ষিকী।
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। 
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
আরও পড়ুন
টঙ্গীর পর এবার সাভারে আগুন
সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালে আগুন
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
তরুণীর চিৎকার শুনে জ্বলে উঠল টর্চ, বৃথা গেল আমিনুলের চেষ্টা