ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বরিশালে প্রতিদিন ৯টি তালাক, আবেদনে নারীরা এগিয়ে 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

বরিশালে গত দুই বছরে বিবাহবিচ্ছেদের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, শহরে প্রতিদিন গড়ে ৯টি বিবাহবিচ্ছেদের আবেদন জমা পড়ছে। ২০২৩ ও ২০২৪ সালের তুলনায় বিচ্ছেদের সংখ্যা উল্লেখযোগ্য, যেখানে বিবাহিত দম্পতিদের মধ্যে নারীরা বিচ্ছেদের আবেদনকারীদের মধ্যে বেশি অংশগ্রহণ করছেন।

গত দুই বছরে বরিশালে মোট ১৮,৬৪৪টি বিবাহ নিবন্ধিত হওয়ার বিপরীতে ৬,৩৫২টি বিচ্ছেদের আবেদন হয়েছে। ২০২৩ সালে ৯,৬৬৬টি বিয়ের মধ্যে ৩,০০৫টি বিচ্ছেদ ঘটেছে এবং ২০২৪ সালে ৮,৯৭৮টি বিয়ের বিপরীতে ৩,৩৪৭টি বিচ্ছেদ হয়েছে।

পারিবারিক কলহ, মনোমালিন্য ও পারস্পরিক অবিশ্বাসকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়া এবং বিবাহিত জীবনে টিকতে না পারা, যৌতুক দাবি, শারীরিক নির্যাতন, পরকীয়া, স্বামীর বেকারত্ব, মাদকাসক্তি ও অনলাইন জুয়া আসক্তিরর ফলে অনেক নারী বিচ্ছেদের পথে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন

বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মান্নান মৃধা জানান, অধিকাংশ বিচ্ছেদ মামলায় বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠে আসে। এছাড়া, বেসরকারি সংস্থা ব্লাস্টের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট শাহিদা বেগম পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব আরোপ করেছেন।

বরিশাল জেলা রেজিস্ট্রার মোহসীন মিয়া উল্লেখ করেন, আগামী দিনে নারীদের তালাকের আবেদনের প্রবণতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই সমাজ ও পরিবার পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ। 
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
কুমিল্লার দেবিদ্বারে বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভবতী হয়ে হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে প্রেমিকের (নবজাতকের বাবা) হাতে তুলে দিয়ে এক তরূনী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) হেফাজতে নিয়েছে পুলিশ।
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
আরও পড়ুন
হিজলায় ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের অভিযান
ববি শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা, ঘটনা কী
বরিশালে মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
রাসেলের স্ত্রীর স্বীকৃতি চান অন্তঃসত্ত্বা অনামিকা