ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৫ মাস ১১ দিনে কোরআনের হাফেজা হলেন ৯ বছরের নুসরাত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
ছবি: সংগৃহীত

৯ বছরের নুসরাত জাহান ইভা মাত্র ৫ মাস ১১ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে হাফেজা হওয়ার গৌরব অর্জন করেছে। চট্টগ্রামের মিরসরাইয়ের দারুল হুদা মহিলা মাদরাসা ও এতিমখানার এই মেধাবী শিক্ষার্থী তার কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।

নুসরাত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বড়দইল ইউনিয়নের মিয়া বাড়ি গ্রামের ইদ্রিস আলম মজুমদার ও নাসিমা আক্তারের ছোট সন্তান। তার পরিবার গত ৫ বছর ধরে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় ভাড়া বাসায় বসবাস করছে, যেখানে তার বাবা একটি বেসরকারি ইস্পাত কারখানায় চাকরি করেন। নুসরাতের বড় ভাই ইফতেখার আলমও একজন হাফেজ। যিনি মাত্র ১১ মাসে কোরআন হিফজ করেছিলেন।

রবিবার (১৮ জানুয়ারি) মাদরাসায় অনুষ্ঠিত সমাপনী ও দোয়া অনুষ্ঠানে নুসরাতকে পুরস্কার দিয়ে তার সফলতার স্বীকৃতি দেওয়া হয়। তার বাবা-মায়ের স্বপ্ন ছিল তাদের দুই সন্তানকেই কোরআনের হাফেজ বানানো, যা তারা পূর্ণ করেছেন।

নুসরাতের বড় ভাই হাফেজ ইফতেখার আলম বলেন, আমার ছোট বোন আমার থেকেও বেশি মেধাবী। আমি ১১ মাসে হিফজ শেষ করলেও সে মাত্র ৫ মাস ১১ দিনে সম্পন্ন করেছে। সে ইতোমধ্যেই বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে এবং ভবিষ্যতে একজন বড় আলেমা হওয়ার স্বপ্ন দেখে।

আরও পড়ুন

দারুল হুদা মহিলা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম বলেন, নুসরাত প্রতিদিন ১০ পৃষ্ঠা করে পড়ত। ছুটিতে বাড়ি গেলে ও পড়া থামাত না, বাড়িতে থেকে অন্তত ৩ পারা হিফজ শুনিয়ে দিত। তার অদম্য ইচ্ছাশক্তি ও গভীর মনোযোগের কারণেই এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে। এটি সত্যিই আল্লাহর বিশেষ রহমত।

নুসরাতের এই সফলতা তার পরিবার, মাদরাসা এবং এলাকার জন্য গর্বের বিষয়, যা তার ভবিষ্যতের পথ উজ্জ্বল করে দেবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
‘দাদি, হেঁটে যাচ্ছেন কেন? ট্রেনে উঠে আসেন।’ ট্রেনের যাত্রীর এমন প্রশ্নের জবাবে বৃদ্ধার উত্তর, ‘না, আজ ট্রেনে যাব না। আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি যেতে হবে।’
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
সাতক্ষীরা সদরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে। অন্যদিকে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
আরও পড়ুন
মায়ের সঙ্গে জেলেই কেটে গেল শৈশবের ৬ বছর!
আমাদের আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হচ্ছে: নুসরাতের মা
মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে যা বলেছিলেন নুসরাত জাহান
আপিলের রায় ঘিরে নুসরাতের বাড়িতে নিরাপত্তা জোরদার