প্রতীক পেয়ে যা বললেন রুমিন ফারহানা

আরটিভি নিউজ

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ , ০১:৫৯ পিএম


প্রতীক পেয়ে যা বললেন রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তার পছন্দের ‘হাঁস’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪৮ জন বৈধ প্রার্থীর মাঝে দলীয় ও স্বতন্ত্র প্রতীক প্রদান করা হয়।

রুমিন ফারহানা প্রতীক পেয়ে উচ্ছ্বসিত হয়ে বলেন, আমি আমার ভোটার, কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারা আমাকে এ পর্যন্ত এনেছেন। যখন তারা আমাকে দেখে, ছোট বাচ্চারা চিৎকার করে ‘আমাদের হাঁস মার্কা’। তাই এই হাঁস মার্কা আমার নয়, এটি আমার ভোটারদের মার্কা।

বিজ্ঞাপন

নিজের পালিত হাঁস চুরির স্মৃতিও শেয়ার করে তিনি জানান, আমার হাঁসগুলো চুরি হলে আমি চোরকে ছাড়িনি। মামলা করেছি, জেলেও ভরেছি। যদি কেউ আমার প্রতীক হাঁস চুরি করার চেষ্টা করে, আমি যথাযথ ব্যবস্থা নেব।

রুমিন আরও বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, আমি তাদের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী এলাকার উন্নয়ন নিশ্চিত করব।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার মোট ৬টি সংসদীয় আসনে ৪৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। এর মধ্যে ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে দলীয় প্রতীক ‘মাথাল’ প্রদান করা হয়েছে।

এবারের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি আসনে জোরদার প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission