ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘বাংলাদেশের নাগরিকরা যে কোনো সময় দেশ ছাড়তে ও ফিরতে পারেন’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। ফাইল ছবি

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে আবার যে কোনো সময় দেশে ঢুকতেও পারে। এটা সংবিধানে পরিস্কার বলে দেয়া আছে। বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জানতে চাইলে রুমিন ফারহানা এ সব কথা বলেন।

এছাড়াও সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপির ঝাড়ু মিছিল ও বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারির প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি! এগুলো সবই স্বাভাবিক। মূলত রাজনীতিবিদের কথার জবাব মানুষ দেয়। তা আজকের অনুষ্ঠানের সমাগম বলে দিয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু
নাগরিকদের সুস্বাস্থ্য, পরিবেশবান্ধব যাতায়াত ও উন্নত জীবনযাপনের সুযোগ সৃষ্টির লক্ষে চট্টগ্রাম নগরীতে সাইকেল ট্র্যাক চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। দেশের প্রথম এ সাইকেল ট্র্যাক আজ উদ্বোধন করা হয়েছে।
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু
সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে  
সিলেট থেকে ট্রেনে ভ্রমণের সময় টিকিটের নামের সঙ্গে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।  
সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে  
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
বিশেষ অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী পুলিশ পরিদর্শক শাহ আলমের পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার দুই হাতের কব্জির ওপর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে তারা।
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
রাজবাড়ীতে এক স্পটেই মিলল ৪২ ককটেল, ঘটনা কী?
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
রাজবাড়ীতে এক স্পটেই মিলল ৪২ ককটেল, ঘটনা কী?
আরও পড়ুন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা