
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিনি ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম জাহানারা আক্তার (৪০)।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মহাসড়কের থানার মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল আনুমানিক ৩টার সময় জাহানারা আক্তার একটি জরুরি কাজে ভালুকায় আসেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের থানার মোড় এলাকায় রাস্তা পারাপারের চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার এসআই রুবেল খান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনি কার্যক্রম শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।
জাহানারা আক্তার রাজৈ ইউনিয়নের চান্দাব বোর্ড বাজার এলাকার মৃত আনসারুল ইসলামের স্ত্রী ছিলেন।
আরটিভি/এমআই



