ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে পোস্ট দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:২২ এএম
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন দ্বীন ইসলাম শুভ নামের পটুয়াখালীর কলাপাড়ার এক নেতা।

বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

জানা গেছে, শুভ কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন। পাশাপাশি মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের বাইতুলমালের (অর্থ কমিটি) দায়িত্ব পালন করছিলেন।

ফেসবুকে দেওয়া পোস্টে দ্বীন ইসলাম শুভ উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর থেকে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হই। আমার যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য ছিল ইসলামি হুকুমত কায়েমের পক্ষে অবস্থান নেওয়া এবং সেই আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখা। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পরবর্তীতে আমি দলীয় পর্যায়ে স্পষ্ট বার্তা পাই যে, তারা ইসলামি হুকুমত প্রতিষ্ঠার প্রশ্নে আন্তরিক নয়। যা আমার আদর্শ ও নৈতিক অবস্থানের সম্পূর্ণ পরিপন্থি। এসব কারণ বিবেচনা করে আমি এখন আনুষ্ঠানিকভাবে জামায়াতের রাজনীতি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ আবদুল কাইয়ুম বলেন, ৫ আগস্টের পর অনেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। তখন তাকে (শুভ) প্রথমে ইউনিয়ন বাইতুলমালের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি তাকে মহিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তবে তার দায়িত্ব পালনে নিষ্ক্রিয়তা ছিল। তার পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেন তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
গাজীপুরে মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রতন চন্দ্র দাস (৪৫) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুরের সখীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
কলাগাছে ধরেছিল কাঁদি, আনারসের বাগানে এসেছিল ফলনের সময়, পেঁপে ও সবজি বাগানেও ছিল আশাব্যঞ্জক ফলন। ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। 
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
জনমত উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ চুক্তি ইতিহাসে কালো চুক্তি হিসাবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বন্দর রক্ষা কমিটি।
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল-আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
আরও পড়ুন
রামেবি উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অপচেষ্টার প্রতিবাদে রামেকে মানববন্ধন
রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ