ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে মিনিবাস উল্টে নিহত ২

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম
উল্টে যাওয়া মিনি বাস।

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় একটি মিনিবাস উল্টে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মেহেরাবাড়ী এলাকায় ময়মনসিংহগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে (বাসের হেলপার) অনিক মিয়া (২৮) এবং ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে (যাত্রী) শাহজান সিরাজী (৪০)।

স্থানীয় ও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রী শাহ্জাহান সিরাজ (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি ভালুকা উপজেলার বিরুনীয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বাসের হেলপার মোহাম্মদ অনিক মিয়া (২৮) মারা যান। নিহত অনিক মিয়া মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জগন্নাথদিয়া এলাকার মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে।

আরও পড়ুন

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, ময়মনসিংহগামী হাইওয়ে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুজন গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি হেফাজতে নেয়া হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩।
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
আরও পড়ুন
পূজার ছুটিতে বাড়ি ফিরতে যবিপ্রবির বিশেষ বাসের ব্যবস্থা
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
যেখানে চিকিৎসক দরকার সেখানেই পোস্টিং হবে: স্বাস্থ্যমন্ত্রী