ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

খেলার মাঠে সাইদের মর্মান্তিক মৃত্যু, যা জানা যাচ্ছে

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:১৮ এএম
প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে ফুটবল খেলার মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদ হোসেন নূর (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সাতাবাড়িয়া হেকিম ডাক্তারের বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইদ মতিগঞ্জ ইউনিয়নের সাতাবাড়িয়া এলাকার নাছির আহমেদের ছেলে ও মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইদ রাতে সাতাবাড়িয়া হেকিম ডাক্তার বাড়ির পাশে মিনিবার ফুটবল খেলে। খেলা শেষে বিদ্যুতের একটি লাইন খুলতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে পড়ে যান। তাৎক্ষণিক আশপাশে থাকা অন্য কিশোররা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা রকি আহমেদ নেহাল বলেন, সাইদ হোসেন নূর অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছেলে ছিল। সবার সঙ্গে তিনি ভালোভাবে মিশতেন। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ওই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে তারা জানিয়েছেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাভার্ডভ্যানের ধাক্কায় বিদেশের যাওয়ার স্বপ্নভঙ্গ সোহেলের
নরসিংদীর পলাশে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া উপজেলার ভাড়ারিয়াপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কাঠের দোকানে কাজ করতেন। নিহতের বাবা জালাল মিয়া জানান, বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন সোহেল। পথে ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুতে পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।  ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাউল ইসলাম জানান, দুর্ঘটনাটি নজরে আসার পরপরই মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর
কাভার্ডভ্যানের ধাক্কায় বিদেশের যাওয়ার স্বপ্নভঙ্গ সোহেলের
রডের বদলে বাঁশ, এলজিইডির ৩ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
নোয়াখালী ও টাঙ্গাইলে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তিন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেক্ষেত্রে অনিয়ম তদন্তে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের স্বাক্ষরিত পৃথক আদেশে এসব ব্যবস্থা নেওয়া হয়। নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও কার্যসহকারী মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা আদেশে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল ও বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদের কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।  সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অভিযোগ তদন্তের দায়িত্ব পেয়েছেন এলজিইডির নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তাকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ ব্যবহার করে ঢালাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী মো. হাসমত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এলজিইডির আদেশে বলা হয়েছে, নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কার্যসহকারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বাসাইলের ঘটনা সামনে আসার পর উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। জেলার নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর কাছেও ব্যাখ্যা চাওয়া হয়। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় এলজিইডি।  নতুন আদেশে কার্যসহকারীকেও সাময়িক বরখাস্ত করা হলো। নোয়াখালীর ঘটনায় দুই কর্মকর্তাকে বরখাস্তের পাশাপাশি ঊর্ধ্বতন প্রকৌশলীদের কাছে ব্যাখ্যা চেয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বলেন, উন্নয়নকাজে অনিয়ম-দুর্নীতি করে কেউ পার পাবে না। জনগণের অর্থ লুটপাট কিংবা মানুষের জীবন ঝুঁকিতে ফেলার সঙ্গে জড়িত যে-ই হোক, তাকে জবাবদিহি করতে হবে। পদ-পদবি বা প্রভাব দেখিয়ে রেহাই পাওয়ার সুযোগ নেই। শোকজ, সাময়িক বরখাস্ত ও বদলির মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত হলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। আরটিভি/এসআর
রডের বদলে বাঁশ, এলজিইডির ৩ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
জাঙ্গিয়ায় লুকিয়ে ইয়াবা পাচার, শেষ রক্ষা হলো না কাপড় ব্যবসায়ীর
বগুড়ার শিবগঞ্জে জাঙ্গিয়ায় বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় জামাল (২৬) নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
জাঙ্গিয়ায় লুকিয়ে ইয়াবা পাচার, শেষ রক্ষা হলো না কাপড় ব্যবসায়ীর
সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা
শেরপুরের নকলায় সাপে কামড়ানোর পর আতঙ্কিত মেয়েকে হাসপাতালে নেওয়ার সময় সঙ্গে করে সেই সাপকেও নিয়ে গেছেন তার বাবা।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নকলা পৌর শহরের দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দড়িপাড়া গ্রামের আকাব্বর আলীর মেয়ে রিয়া মনি (২০) সকালে সাপে কামড়ের শিকার হন। মেয়েকে সাপে কামড়ানোর পর সময় নষ্ট না করে আকাব্বর আলী সাপটিকে ধরে একটি ব্যাগে ভরে ফেলেন। পরে মেয়েকে নিয়ে ওই সাপসহ দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা সাপটি পরীক্ষা করে জানান, এটি বিষধর নয়। একই সঙ্গে চিকিৎসকেরা জানান, সাপে কাটার প্রয়োজনীয় অ্যান্টিভেনম নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত রয়েছে। তবে সাপে কামড়ানোর ঘটনায় রিয়া মনি মানসিকভাবে ভেঙে পড়ায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। তবে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, মেয়েটিকে যে সাপটি কামড়েছে সেটি বিষধর নয়। এ ছাড়া রোগী মানসিকভাবে ভেঙে পড়ায় স্বজনেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।’ এ দিকে মেয়ের জীবন বাঁচাতে একদিকে মেয়েকে এবং অন্যদিকে কামড় দেওয়া সাপটিকে সঙ্গে নিয়ে বাবার হাসপাতালে ছুটে যাওয়ার ঘটনা এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে। আরটিভি/এসআর
সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা
প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে কচুয়ায় ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।
প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে কচুয়ায় ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন
আরও পড়ুন
এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু
৭ বছরে ডেঙ্গুতে মৃত্যু তিন হাজার, আক্রান্ত প্রায় ৮ লাখ
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা