ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সেনাবাহিনীকে দেখে মাছের ঘেরে লাফ, তবুও রক্ষা পেলেন না আ.লীগ নেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল হক সিকদার। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চিরুনি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এই অভিযানে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল হক সিকদার।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাংলা বাজার এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

পরে চকরিয়া সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে চকরিয়া থানায় হস্তান্তর করা হয় তাকে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন দিদারুল হক। হঠাৎ সেই দোকানের সামনে আসে যৌথ বাহিনীর তিনটি গাড়ি। এ সময় দোকান থেকে কৌশলে বের হয়ে পাশের একটি মাছের ঘেরে লাফ দেন তিনি। তবে সেখানে আটকে পড়েন কাদায়। এ সময় যৌথ বাহিনীর কয়েকজন সদস্য কাদায় নেমে তাকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, দিদারুল হক সাবেক সংসদ সদস্য জাফর আলমের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। ২০১১ ও ২০১৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২০২১ সালে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী হয়ে চেয়ারম্যান হন। তখন দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে বহিষ্কার করা হয়।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন বলেন, দিদারুল হক সিকদার হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিমকে হত্যার মামলাও রয়েছে। তাকে অনেক দিন ধরে খুঁজছিল পুলিশ।

ওসি মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার দিদারুল হককে আজ চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন থেকে শরীফপুর ইউনিয়নে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন হাছানহাট সংযোগ সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে জিআই তার দিয়ে ঢালায়ের অভিযোগ উঠেছে।
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে পেশাদারভাবে বন্যপ্রাণী ও পাখি শিকারের অভিযোগে স্বামীর ঘর ছেড়ে প্রায় তিন বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তানিয়া আক্তার নামে এক গৃহবধূ।
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
কলেজের আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী (২০) বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
আরও পড়ুন
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫
খুলনায় ছাত্রকে পিটিয়ে হত্যা, খুবির সাবেক শিক্ষার্থী আটক
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার