ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

‘তোদের জন্য টাকা দিয়ে এনেছি মরণের টিকিট’: ৮ পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে এক যুবকের আটটি বিদেশি পিস্তল প্রদর্শনের ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ‘মামুন চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠী’ নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। অস্ত্রগুলো অবৈধ ও থানা থেকে লুট হওয়া বলে দাবি করা হয়েছে ভিডিওটির সঙ্গে দেওয়া পোস্টে।

পুলিশ জানায়, অস্ত্র প্রদর্শনকারী যুবক রাউজান বাগোয়ান ইউনিয়নের গরীবউল্লাহ পাড়া এলাকার সন্ত্রাসী বাদশার ছেলে হৃদয় ওরফে বুলেট। তার বিরুদ্ধে ছিনতাই-চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে আটটি অত্যাধুনিক পিস্তলের ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা গেছে, একটি টেবিলের উপর আটটি বিদেশি পিস্তল সাজিয়ে রাখা হয়েছে। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে যায়, খেলা দেখছ কোথায়? প্রস্তুত থাক। নোয়াপাড়ায় তোদের অস্তিত্ব উল্টে ফেলব। তোদের জন্য টাকা দিয়ে এনেছি মরণের টিকিট। এ সময় পিস্তলগুলোর উপর আঙুল নাড়তেও দেখা গেছে।

ভিডিওতে আরও বলা হয়, মনে রেখ-সময় থাকতে ভালো হয়ে যাও। সময় থাকতে তোরা ভালো হয়ে যা। চাঁদাবাজি বন্ধ কর। তোদের অবস্থা খুব খারাপ করে ফেলব বলে দিলাম। আমি তুফান।

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র প্রদর্শনের ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখছি।

ওসি আরও বলেন, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি বাদশার ছেলে হৃদয় ওরফে বুলেট বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তিনি আগেও গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন।

স্থানীয় লোকজন জানান, ভিডিওতে থাকা হৃদয় ওরফে বুলেট রাউজান উপজেলার পাহাড়তলী ও বাগোয়ান ইউনিয়নে চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ করে বেড়াচ্ছেন। তার বাড়ি বাগেয়ান ইউনিয়নের গরীবউল্লাহ পাড়ায় হলেও শ্বশুরবাড়ি পাহাড়তলীর খান পাড়া গ্রামে। সেখানেও তার কিশোর গ্যাং গ্রুপ রয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে।

এদিকে, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাউজানে ২২টি হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের বেশিরভাগই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে। এলাাকায় আধিপত্য বিস্তার, মাটি-বালুর ব্যবসা নিয়ন্ত্রণ, অপহরণ বাণিজ্য এবং চাঁদাবাজির অর্থের ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে এসব হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া, রাউজানের নোয়াপাড়া ও পাহাড়তলী বাজারে প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনা ঘটলেও নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে বাম হাতে গভীর ক্ষত হয়েছিল সাইদার মিয়ার। ক্ষতস্থানে ঢুকে গিয়েছিল কাচের টুকরাও। তাকে নেওয়া হয় কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে দুই কৃষকের প্রায় ১ হাজার ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
রেলওয়ের জায়গায় ঢুকে গেল ভবন, ‘চরম মাশুল’ দিচ্ছেন ১০৫ জন
ময়মনসিংহে রেলওয়ের জমি দখল করে ১৮ তলা এলিট টাওয়ার নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণাধীন ভবনটির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে, ভবনটির অনুমোদিত নকশা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা।
রেলওয়ের জায়গায় ঢুকে গেল ভবন, ‘চরম মাশুল’ দিচ্ছেন ১০৫ জন
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা
আরও পড়ুন
মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩
চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা দেবে জাইকা
নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতে চট্টগ্রাম ওয়াসার ‘বড় উদ্যোগ’
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা