ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

যৌথ বাহিনীর ৫ ঘণ্টার অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার 

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে চার বালতি ককটেল ও বিপুলসংখ্যক ঢালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার ২৪ (জানুয়ারি) দিবাগত-রাত আড়াইটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত ৫ ঘণ্টা ব্যাপী মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় অভিযান চালিয়ে ইদ্রিস হাওলাদার ও হাবিব হাওলাদার এর বাড়ির নিকটে বালুর মাঠের ঝোপঝাড়ের ভিতর থেকে এসব ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান এর নেতৃত্বে দুই প্লাটুন সেনা বাহিনীর সদস্য ও মাদারীপুর সদর মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীর ডগ স্কোয়াড এর দুটি কুকুর নিয়ে এই অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী।

মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদরের মস্তপাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় অভিযান চালিয়ে ৪০টি ককটেল, ৩৩টি ঢাল, ৯৩টি শরকি, ৩টি রামদা, ২টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোনসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রসহ উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
পাবনায় হানি ট্র্যাপের মাধ্যমে প্রেমের অভিনয় করে কারিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগে ৩ জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
আরও পড়ুন
মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, অর্ধশত হাতবোমা বিস্ফোরণ
‘বুকটা এহন খালি অইয়া গেছে রে, আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে’
স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং, অতঃপর...
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩