১২ ফেব্রুয়ারি বিএনপিকে দেশ সেবার সুযোগ দেবে জনগণ : ডা. জাহিদ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ  

সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ , ০১:৪২ পিএম


১২ ফেব্রুয়ারি বিএনপিকে দেশ সেবার সুযোগ দেবে জনগণ : ডা. জাহিদ
গণসংযোগকালে ডা.এ জেড এম জাহিদ হোসেন। ছবি: আরটিভি

দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে করে আমরা খুবই আশাবাদী যে ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটাররা ধানের শীষের পক্ষে তাদের রায় প্রদান করে বিএনপিকে দেশ সেবার সুযোগ দেবে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে হিলির ফকিরপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এছাড়া ধানের শীষে ভোট দিয়ে তাকে সেবা করার সুযোগ দিলে এলাকার যেসব উন্নয়ন দরকার তা করার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

গণসংযোগকালে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission