ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাকের চাপায় স্কুলছাত্রী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর শহরের এলজিইডি এলাকায় একটি ড্রাম ট্রাক ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিলে আফরিন (১০) নামে এক স্কুলছাত্রী নিহতের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাচালক রাজু গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে লক্ষ্মীপুর এলজিইডি কার্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আফরিন লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিন মজুপুর এলাকার মো. আক্তার পাটোয়ারীর মেয়ে। সে শহরের কাকলী শিশু অঙ্গন স্কুলের শিক্ষার্থী।

আরও পড়ুন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টা ৩০ মিনিটে নোয়াখালীর দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে লক্ষ্মীপুর এলজিইডি অফিসের সামনে একটি অটোরিকশাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শিশু আফরিন গুরুতর আহত হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক রাজুর অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত অটোরিকশা চালককে একই হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন।

তিনি আরও বলেন, ঘাতক ড্রাম ট্রাকটির চালক ঘটনার পর পালিয়ে যেতে সক্ষম হলেও ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর