ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

গভীর নলকূপের গর্তে পড়া সেই শিশুকে নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হওয়া সেই ৩ বছরের শিশু মেজবাহকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ সময় শিশুটি অচেতন অবস্থায় ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের কর্মকর্তারা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জোন-৩ এর উপ-সহাকরী পরিচালক আব্দুল মান্নান।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়াপাড়া গুচ্ছ গ্রামে শিশুটি গর্তে পড়ে নিখোঁজ হয়।

তিনি বলেন, সার্চ ভিশন ক্যামরা দিয়ে আমরা ৩০ ফুট নিচে বাচ্চাটির অবস্থা শনাক্ত করেছি। পরে তাকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

গর্তে পড়ে যাওয়া শিশু মেজবাহ একই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।

শিশুটির মা রাশেদা বেগম বলেন, ঘরের পাশে ঢালুস্থানে সরকারি প্রকল্পের টিউবওয়েলের জন্য তিন বছর পূর্বে গর্তটি তৈরি করা হয়েছিল। সেখানে আমরা খড়কুটো ফেলে ভরাট করার চেষ্টা করেছি। আজ বিকালে আমি ঘরে ছিলাম। ছেলেটি পাশে খেলছিল। কখন পড়ে গেছে জানি না। পরে কান্না শুনে গিয়ে দেখি আমার ছেলেটি গর্তের ভিতরে। আম্মু, আম্মু বলে চিৎকার করছিল।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, একটি সরকারি প্রকল্পে গর্তটি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। শিশুটিকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়া হচ্ছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ বিষধর সাপ উদ্ধার
হবিগঞ্জের বিভিন্ন বসতবাড়ি ও আঙিনা থেকে ১৩৭টি বিষধর সাপ ও পাঁচটি সাপের ডিম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে রয়েছে ৭০টি পদ্ম গোখরা ও ৬০টি খৈয়া গোখরা। এছাড়া সাতটি দাঁড়াশ সাপও উদ্ধার করা হয়েছে।
হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ বিষধর সাপ উদ্ধার
মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে তারা কেউ শ্রমিক নয়: ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে, তারা কেউ শ্রমিক নয়, এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী।
মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে তারা কেউ শ্রমিক নয়: ঢাকা রেঞ্জের ডিআইজি
মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, জামায়াত নেতা আহত
খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে রাখা বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন।
মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, জামায়াত নেতা আহত
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
বান্দরবনের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভের মুখে মঙ্গলবারও (৩ নভেম্বর) স্বাভাবিক হয়নি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম।
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
আরও পড়ুন
মৃত্যুর আগে মায়ের সঙ্গে শেষ কী কথা হয়েছিল তাহসিফের
তাহসিফ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলল দীপের কাছ থেকে
এটা আত্মহত্যা নয়, সরকার তদন্ত করলে অপরাধীরা বেরিয়ে আসবে: তাহসিফের বাবা
যেভাবে পরিচয় শনাক্ত হলো শেখ হাসিনার ভিডিও প্রকাশকারীর মরদেহের