ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ এএম
ফাইল ছবি

শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহিনুল ইসলাম শেরপুর সদর থানার এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শাহিনুল ইসলাম প্রায় ৫ মাস ধরে এ থানায় কর্মরত আছেন। বুধবার নাইট ডিউটি শেষ করে বাগিতে যায়। পরে তার স্ত্রীর তাকে বাসায় রেখে গ্রামের বাড়ি জামালপুরে যায়। পরে শাহিনুলকে ফোনে না পেয়ে একপর্যায়ে তার স্ত্রী গ্রামের বাড়ি থেকে বাসায় চলে আসেন। কিন্তু বাসার দরজায় ধাক্কাধাক্কি করার পর সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে তার শ্যালক দেখেন গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছিলেন শাহিনুল। খবর পেয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বিয়ের পর থেকে শাহিনুল কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের ৪
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।
মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের ৪
সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে চার নারী ও দুই পুরুষসহ ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।  রোববার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে গাংনী উপজেলার ধলা-রংমহল সীমান্ত দিয়ে এ পুশইনের চেষ্টা করা হয়। বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেন হাসান রনি জানান, আন্তর্জাতিক সীমান্তের ১২৭ নম্বর প্রধান পিলার এলাকায় ভারতের দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিম্মত সিংয়ের নেতৃত্বে বিএসএফ সদস্যরা চার নারী ও দুই পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। এ সময় বিষয়টি বুঝতে পেরে রংমহল বিজিবি ক্যাম্পের টহল দল প্রতিরোধ গড়ে তোলে। বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত ওই ছয় ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। লেফটেন্যান্ট কর্নেল রাশেন হাসান রনি আরও জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশইন গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আরটিভি/এসআর
সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি
তাজমিনের ১৭ দিনের প্রেমিক কে এই রাজু
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডে সামনে এসেছে বেশকিছু নতুন তথ্য। যেখানে থেকে আলোচিত নাম রাজু চৌধুরী (২০)। যার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।   সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে রাজুর সঙ্গে পরিচয় ও মাত্র ১৭ দিনের সম্পর্কের জেরে ঘর ছেড়েছিল এই কিশোরী। রাজুর ডাকে সাড়া দিয়ে সে কক্সবাজারও ভ্রমণ করেছিল। চারদিন ধরে তাজমিন নিখোঁজ থাকলেও কবে কক্সবাজার গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। প্রথমদিন পাশের জেলা ব্রাক্ষণবাড়িয়া যায়। সেখানে থেকে কুমিল্লা ফিরে কক্সবাজার যায়। যাওয়ার সময় বান্ধবীর বাসায় যাচ্ছে বলে মাকে জানায়। কক্সবাজার থেকে বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা প্রবেশমুখ পদুয়ারবাজার বিশ্বরোড হোটেল নূরজাহানে আইকনিক এক্সপ্রেস বাস থেকে তাজমিন নেমেছে সিসিটিভি ফুটেজে এমনটাই দেখা গেছে। কক্সবাজার কক্সেস পেনারেমিক ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার পর তাজমিন বন্ধু রাজুসহ বাসের টিকিট কাটতে তাদের কাউন্টারে আসে। তখন তারা তাদেরকে একজন মেয়ে ও ছেলে হিসেবেই মনে রাখে, মাত্র কাস্টমার ভাবে। পরদিন বুধবারের জন্য টিকিট কাটে ছেলেটি। একটি টিকিট। বুধবার দুপুর ১২টার দিকে আইকনিক এক্সপ্রেসের বাসটি কুমিল্লার উদ্দেশে কক্সবাজার ছাড়ে। রাতে হোটেল নূরজাহানে এসে পৌঁছে। বাসটি ঢাকা পর্যন্ত চলাচল করে। এদিকে, হত্যার ঘটনা আলোচনায় আসার পর আবদুল্লাহ ঘটনায় মনোযোগী হয় ও মেয়েটি তাজমিন বলে শনাক্ত করে, পুলিশ জানতে চাইতে পারে বলেই সে আগে থেকে প্রস্তুতি নেয়। পরে জানতে পারে সঙ্গে আসা ছেলে বন্ধুটি হত্যাকাণ্ডে জড়িত নয়। হত্যাকাণ্ড ঘটিয়েছে একজনই, বহনকারী সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫)। তাই ছেলেটির আর কোনো খোঁজ-খবর নেয়নি। এদিকে ঘটনার পর তাজমিনের মা কেয়া খাতুন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়। তখন তাজমিন জানিয়েছিল, সে এক বান্ধবীর সঙ্গে আছে। মা বান্ধবীর বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসতে চেয়েছিল। কেয়া খাতুন মেয়ের কাছে বান্ধবীর নাম ও তার মা-বাবার পরিচয় জানতে চাইলেও সে কিছু জানায়নি। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের বাস থেকে পদুয়ারবাজার হোটেল নূরজাহানে নেমে শহরের রেইসকোর্স বাসায় যেতে সিএনজি অটোরিকশা ভাড়া করে তাজমিন। গ্রেপ্তার সিএনজি অটোরিকশা চালক সুমন ঘটনাস্থলে নিয়ে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। পরদিন বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আরটিভি/এসআর
তাজমিনের ১৭ দিনের প্রেমিক কে এই রাজু
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রোববার (১১ অক্টোবর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে । শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪ ও ১০ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে ছাতিয়ানগাছা, শ্রীখণ্ডি, ভবানীপুর ও হারোয়া এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে। নির্ধারিত সময়ে গাছের ডালপালা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ। আরটিভি/এসআর
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
কক্সবাজারে দুইদিন কাটায় তাজমিন, সঙ্গে ছিলেন রাজু
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় সামনে এসেছে তার নিখোঁজ হওয়ার আগের কয়েক দিনের নানা তথ্য। ফেসবুকের মাধ্যমে রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের সঙ্গে পরিচয় ও সম্পর্ক গড়ে উঠেছিল তার। মাত্র ১৭ দিনের গভীর সেই সম্পর্কের সূত্র ধরে রাজুর সঙ্গে কক্সবাজারে যায় তাজমিন। সেখানে দুই দিন অবস্থানের পর কুমিল্লায় ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়ার (৩৫) হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় সে।
কক্সবাজারে দুইদিন কাটায় তাজমিন, সঙ্গে ছিলেন রাজু
আরও পড়ুন
সারাদেশ থেকে পুলিশ সদস্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য
সাতক্ষীরায় মাদকসহ ২ পুলিশ সদস্য ধরা
স্ত্রীকে ভিডিও কলে রেখে পুলিশ সদস্যের আত্মহত্যা