
মানিকগঞ্জ সদর উপজেলায় পুকুরে ডুবে ইউসুফ (৫৫) নমের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধ মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গড়পাড়া ইউনিয়নের পাঞ্জন খাড়া এলাকার স্থানীয়রা পুকুরে মরদেহটি ভাসতে দেখে ৯৯৯-এ কল দিয়ে পুলিশে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) জুলুস খান পাঠান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে বৃদ্ধের স্ত্রী সন্তান তাকে রেখে কাজে চলে যায়। পরে বিকেলে বাড়িতে এসে তাকে আর খুঁজে পান না তারা। এর আগেও তিনি নিরুদ্দেশ হয়েছেন এবং পরে তাকে আত্মীয় স্বজনের বাড়িতে পাওয়া যায়। এ জন্য তাকে আর খোঁজ করেনি পরিবার। এ দিন বিকেলে তার মরদেহ বাড়ির পাশে পুকুরে পাওয়া যায়।
নিহত বৃদ্ধার পরিবারের বরাতে পুলিশ আরও জানায়, মৃত ইউসুফ পেশায় আইসক্রিম বিক্রেতা ছিলেন। মানসিক সমস্যার কারণে সে আইসক্রিম বিক্রি করতেন একজনের কাছে টাকা চাইতেন অন্যজনের কাছে। তার মৃগী রোগ ছিলো বলে জানায় পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) জুলুস খান পাঠান বলেন, বাড়ির পাশে পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্দেহজনক কোন আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এমএম




