ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের দুই মহাসড়ক অবরোধ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১০:২০ এএম
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। পুলিশ এক স্থান থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করলেও অন্য স্থানে গিয়ে তারা আবারও সড়ক অবরোধ করছেন। এ ঘটনায় মহাসড়ক ২টিতে যানচলাচল ব্যাহত হচ্ছে।

জানা গেছে, বুধবার সকালে নাওজোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। একই মহাসড়কের ভবানীপুর এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা অবরোধ করলে সেখানেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে মাইকিং করে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বিবেচনায় জেলার ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাজ করছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৫ ডিগ্রিতে নামল ঈশ্বরদীর তাপমাত্রা, জেঁকে বসছে শীত
উত্তরের জেলা পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বেড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকেই ঠান্ডা কিছুটা বাড়তে শুরু করে। অন্যদিনের তুলনায় গতরাতে শীতের অনুভূতি অনেকটাই বেড়েছে। রাতভর কুয়াশা ঝরেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে ঘন কুয়াশায় পথঘাট ঢাকা পড়েছিল। সকাল পর্যন্ত মাঝারি কুয়াশায় আচ্ছন্ন ছিল চারপাশ। তবে সূর্যের আলো ফোটায় ধীরে ধীরে কুয়াশা কেটে গেছে।
১৫ ডিগ্রিতে নামল ঈশ্বরদীর তাপমাত্রা, জেঁকে বসছে শীত
গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ
গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল ও পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া এবং মুকসুদপুর থানার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে না। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল চালুর সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। একই সঙ্গে গোপালগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন সরকারি বরাদ্দও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ
প্রতিবেশীর বাড়ি যেতে ভিসা লাগে যে গ্রামে
সাতক্ষীরার ভোমরা সীমান্তের দুই পাশে পাশাপাশি বাড়ি, একই পুকুর, একই মাঠ আর শৈশবের বন্ধুত্ব। মাঝখানে শুধু একটি সীমান্ত পিলার। তবু এক দেশের মানুষ অন্য দেশে থাকা আত্মীয়দের কাছে যেতে এখন পাসপোর্ট-ভিসার অপেক্ষায় থাকেন। কোথাও সীমান্ত মানুষের সম্পর্ক ভাগ করতে পারেনি, আবার কোথাও বিচ্ছিন্নতার বেদনা হয়ে উঠেছে নিত্যদিনের বাস্তবতা। সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে সীমান্তের দুই পাশে পাঁচ ভাইয়ের পাঁচটি বাড়ি। ভাইদের মধ্যে চারজন ভারতের নাগরিক, আর ছোট ভাই শওকত গাজী বাংলাদেশের বাসিন্দা। বাড়িগুলোর মাঝখানে কাঁটাতারের বেড়া নেই, আছে সীমান্ত পিলার। দুই দেশের নাগরিক হয়েও পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. পলাশ হোসেন জানান, হাড়দ্দাহ সীমান্তসংলগ্ন এলাকায় বাংলাদেশের ১৫টি এবং ভারতের পানিতর গ্রামে প্রায় ২২টি পরিবার বসবাস করে। দুই গ্রামের মানুষের মধ্যে বাড়িতে যাতায়াত, খাওয়াদাওয়া ও দাওয়াতের সম্পর্ক রয়েছে। তবে যাতায়াতের ক্ষেত্রে বিজিবিকে জানাতে হয়। সীমান্তের কাছাকাছি শরিফুল ইসলামের চা ও মুদি দোকানে ভারতীয় নাগরিকেরাও কেনাকাটা করেন। দুই দেশের শিশুরা একসঙ্গে খেলাধুলা করে। সীমান্ত তাদের বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়ায়নি। তবে ভোমরা ইউনিয়নের অন্য অংশে চিত্র ভিন্ন। সেখানে ধানক্ষেতের আইলই দুই দেশের সীমানা। সীমান্তের দুই পাশে বসবাস করলেও অনেকে একে অপরের সঙ্গে কথা বলেন না। বিজিবি ও বিএসএফের টহলের কারণে চলাচলও সীমিত। ১৯৪৭ সালের দেশভাগে দুই দেশে ছড়িয়ে পড়া অনেক পরিবারের আত্মীয়স্বজন এখনো সীমান্তের ওপারে রয়েছেন। ভোমরা গ্রামের হোসেন গাজীর নানা বাংলাদেশে এলেও নানার ভাই ও দুই বোন থেকে যান ভারতের মুর্শিদাবাদে। মুঠোফোনে যোগাযোগ থাকলেও দেখা করতে ভিসার প্রয়োজন হয়। পদ্মশাখড়া গ্রামের ৬৫ বছর বয়সী শহিদুল ইসলাম জানান, তার শ্বশুরবাড়ি ভারতের উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। তিন মাস আগে শাশুড়ি মারা গেলেও ভিসা না পাওয়ায় শেষবার দেখতে যেতে পারেননি। ভিডিও কলে দেখেছেন স্বজনদের। ২০১৪ সালে সর্বশেষ আত্মীয়দের সঙ্গে দেখা হয়েছিল তার। গ্রামের প্রায় ৭০ শতাংশ মানুষের আত্মীয়স্বজন ভারতে বসবাস করেন বলে জানান তিনি। দাসপাড়া গ্রামের কৌশিক দাসের বাড়ির কাছেই সীমান্ত। ওপারে তার মাসির বাড়ি। ছোটবেলায় যাতায়াত করলেও এখন আর যেতে পারেন না। অথচ তার ১৫ জোড়া কবুতর নিয়মিত সীমান্ত পেরিয়ে ওপারে যায়, আবার ফিরে আসে। সীমান্ত দুই দেশকে আলাদা করেছে, কিন্তু কোথাও আত্মীয়তা, বন্ধুত্ব ও স্মৃতিকে আলাদা করতে পারেনি। আবার কোথাও সেই সম্পর্কের কাছে পৌঁছানোর পথ আটকে আছে ভিসা-পাসপোর্টের নিয়মে। আরটিভি/এমএইচজে
প্রতিবেশীর বাড়ি যেতে ভিসা লাগে যে গ্রামে
সদরপুরে রাতের আঁধারে দাপিয়ে বেড়ায় রেজিস্ট্রেশনবিহীন ডাম্পট্রাক, ঝুঁকিতে সড়ক-জনজীবন
রাত গভীর হলেই ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন সড়কে বেড়ে যায় বালু ও মাটিবাহী ড্রাম্পট্রাকের চলাচল। এসব ট্রাকের অধিকাংশেরই নেই বৈধ রেজিস্ট্রেশন। অতিরিক্ত ভার ও বেপরোয়া গতিতে চলাচলের কারণে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। ট্রাক থেকে ছড়িয়ে পড়া ধুলাবালিতে দুর্ভোগ পোহাচ্ছেন সড়কের আশপাশের বাসিন্দারাও।
সদরপুরে রাতের আঁধারে দাপিয়ে বেড়ায় রেজিস্ট্রেশনবিহীন ডাম্পট্রাক, ঝুঁকিতে সড়ক-জনজীবন
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক সড়ক দুর্ঘটনায় আ. ছালাম (২৮) ও মো. শাওন (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
আরও পড়ুন
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন
বরিশলে যুক্ত হতে চান না তিন এলাকার মানুষ, ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ
পুলিশের টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাক শ্রমিকদের, এরপর যা ঘটল